আওয়ামী লীগের ড্রাইভার খারাপ হতে পারে গাড়িটাতো খারাপ নয়: জি এম কাদের - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আওয়ামী লীগের ড্রাইভার খারাপ হতে পারে গাড়িটাতো খারাপ নয়: জি এম কাদের - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ২১, ২০২৫ ১১:২১ অপরাহ্ণ
A- A A+ Print

আওয়ামী লীগের ড্রাইভার খারাপ হতে পারে গাড়িটাতো খারাপ নয়: জি এম কাদের

৩৪

অনলাইন নিউজঃ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরোধিতা করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, “আওয়ামী লীগ একটা দল। দলের ভেতরে যারা বাস করছে তারা খারাপ হতে পারে। আওয়ামী লীগ একটি গাড়ি, এর ড্রাইভার খারাপ হতে পারে, গাড়িটাতো খারাপ নয়। এসব জিনিস বুঝতে হবে। কাজেই জোর করে অনেক কথাই বলা যায়।”

শুক্রবার সন্ধ্যায় রংপুর সফরে এসে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, “সবাইকে বুঝতে হবে বিশাল অঙ্কের জনসংখ্যাকে বাইরে রেখে ইচ্ছেমতো যা তা করবো, যেটা ফ্যাসিস্ট শেখ হাসিনা করেছিল। দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে নির্বাচন করবেন, কাউকে জোর করে নির্বাচনে আনবেন, কাউকে জোর করে বাদ দেবেন এরকম নির্বাচন দেশে গ্রহণযোগ্য হবে না। এরকম করলে দেশে স্থিতিশীলতা আসবে না। এটা করলে দেশ সামনের দিকে সংঘাতময়, দুর্যোগপূর্ণ অবস্থায় চলে যাবে।”

তিনি বলেন, “দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি একদম ভেঙে পড়েছে। পুলিশ বাহিনী তাদের মনোবল হারিয়েছে, এখনও কাজে ফিরতে পারছে না। এর জন্য বর্তমান সরকার দায়ী।”

জাপা চেয়ারম্যান বলেন, “বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, যুক্তরাষ্ট্রের সাবধান বাণীতে সতর্ক হতে না পারলে দেশের জন্য বড় ক্ষতি হতে পারে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে না পারলে দেশে অপরাধের প্রবণতা ও বেকারত্বের সংখ্যা বাড়বে।”

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে জি এম কাদের বলেন, “যদি দেশকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে না আনতে পারেন তাহলে ক্ষমতা ছেড়ে চলে যান।”

এসময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, সহসভাপতি লোকমান হোসেন প্রমুখ। সূত্রঃ দৈনিক জনকন্ঠ

দৈনিক বরিশাল ২৪

আওয়ামী লীগের ড্রাইভার খারাপ হতে পারে গাড়িটাতো খারাপ নয়: জি এম কাদের

শুক্রবার, মার্চ ২১, ২০২৫ ১১:২১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  এক মাসে এক ডজন ডিমে দাম বেড়েছে ৩০–৪০ টাকা, সবজি–মাছ–মাংসও চড়া   তরমুজে ইঁদুর মারার বিষেই মৃত্যু একই পরিবারের সেই ৪ জনের   ভারত থেকে আসা পানির ঢলে নিমজ্জিত গোমস্তাপুরের বিস্তীর্ণ বোরো খেত, দিশাহারা কৃষক   চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে ঘরহারা পরিবারগুলো পাচ্ছে নতুন ঠিকানা, উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী   রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ   বৃষ্টির কাছে হার মানছে সবাই, চট্টগ্রাম শহরে অসহনীয় জলাবদ্ধতা   চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী   বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের   ইমতিয়াজ চৌধুরী লাখুটিয়া দাখিল মাদরাসার সভাপতি নির্বাচিত   ২০২৬ সালের এসএসসি পরীক্ষা উপলক্ষে স্কলার আইডিয়াল স্কুলের বিদায় সংর্বধনা অনুষ্ঠিত   বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড   সবজির দামে ঊর্ধ্বগতি, ভোগান্তিতে ক্রেতারা   বাবুগঞ্জের চাঁদপাশা হাইস্কুলের এসএসসি পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত   ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে   প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ, মানতে হবে যেসব নির্দেশনা   নাতে রাসূল ইভেন্টে বাবুগঞ্জ উপজেলায় ১ম হলেন চাঁদপাশা হাইস্কুল ও কলেজের ছাত্র সাদমান ইসলাম   আজ বাংলা নববর্ষ, উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন বরগুনার বেতাগীতে   শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বিভিন্ন নিয়োগ পরীক্ষাও আইনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে: বরিশালে শিক্ষামন্ত্রী   বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি তামিম ইকবাল   ৬ষ্ঠ শ্রেণিতে বাদপড়া শিক্ষার্থীদের ফের রেজিস্ট্রেশনের সুযোগ