আগৈলঝাড়ায় সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আগৈলঝাড়ায় সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৭, ২০১৯ ৫:২৭ অপরাহ্ণ
A- A A+ Print

আগৈলঝাড়ায় সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন

৫৪

শামীম আহমেদ: উপজেলা প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার-বাশাইল ওয়াপদা খালের বাশাইল এলাকার সরকারী খালে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিলো। অব্যাহত ভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পরেছে নবনির্মিত রাজিহার-বাশাইল সড়কের একাংশ।

স্থানীয়রা অভিযোগ করেন, নির্মানাধীণ রাজিহার নতুন ইউনিয়ন পরিষদ ভবনে বালু ভরাটের জন্য ঈদ-উল আজহার আগে থেকে রাজিহার-বাশাইল সরকারী খালের বাশাইল বাজার সংলগ্ন দক্ষিণ পাশর্^ থেকে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলণ শুরু করে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শহিদ পাইক।

বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস পুলিশ পাঠিয়ে বালু উত্তোলন বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। ইউএনও’র নির্দেশনার পরেও ক্ষমতার প্রভাব খাটিয়ে বালু উত্তোলণ অব্যাহত রাখা হয়।

এ বিষয়ে শহিদ পাইকের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিক তালুকদার ও তিনি (শহিদ) মিলে নবনির্মিত ইউনিয়ন পরিষদ ভবনের জন্য বালু উত্তোলণ করছেন। তবে আগৈলঝাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান রফিক তালুকদার বালু উত্তোলনে তার কোন সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাসের বক্তব্য নিতে গেলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে অবৈধ ড্রেজারের মালিক ও শ্রমিকরা পালিয়ে যাওয়ায় অবৈধ ড্রেজার মেশিনটি বিনস্ট করেছে ভ্রাম্যমান আদালত।

দৈনিক বরিশাল ২৪

আগৈলঝাড়ায় সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন

শনিবার, আগস্ট ১৭, ২০১৯ ৫:২৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ