আজ প্রয়াত কিংবদন্তি গিটারিস্ট আইয়ুব বাচ্চুর জন্মদিন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আজ প্রয়াত কিংবদন্তি গিটারিস্ট আইয়ুব বাচ্চুর জন্মদিন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৬, ২০১৯ ১১:০৬ পূর্বাহ্ণ
A- A A+ Print

আজ প্রয়াত কিংবদন্তি গিটারিস্ট আইয়ুব বাচ্চুর জন্মদিন

বিনোদন নিউজ: অনেক ক্ষেত্রেই অনবদ্য এক ব্যক্তি ছিলেন তিনি। তবে তার হাতে যখন গিটার ওঠতো, তখন গিটারেই কথা বলতো! গিটারিস্ট তিনি, যেনও জন্ম থেকে এক সুপার পাওয়ারের মানুষ। তার হাতে যখন গিটার ওঠে, তখন পারপার্শ্বিকতা ব্যঞ্জনামধুর হয়ে ওঠতো। তিনি যেনও গিটারকে যাদুকরে কথা বলাতেন! আইয়ুব বাচ্চু নিজেকে পরিচয় দিতে ভালোবাসতেন প্রথমত একজন গিটারিস্ট হিসেবে। তারপর গায়ক।

দীর্ঘ ক্যারিয়ারে তিনি নিজেই একটি প্রতিষ্ঠানে রূপ নিয়েছিলেন। নিজেকে এতটা উচ্চতায় নিয়ে গিয়েছিলেন যে, তার বিকল্প শুধু তিনিই ছিলেন। কোনও উপমা দিয়ে সেটা আটকানো যায় না।

আজ শুক্রবার (১৬ আগস্ট) এই অনন্য মানুষটির জন্মদিন। শুভ জন্মদিন রুপালি গিটারের জাদুকর, আইয়ুব বাচ্চু। পূর্বপশ্চিমবিডি.নিউজ পরিবার আপনাকে শ্রদ্ধা জানাচ্ছে, কামনা করছে যেখানেই থাকুন ভালো থাকুন।

ঘটা করে জন্মদিন পালন না করলেও প্রতিবারেই জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত হতে আইয়ুব বাচ্চু। তবে এবারই প্রথমবার নিরবে ভক্তদের ভালোবাসা এক আকাশের তারা হয়ে একায় একায় দেখবেন!

আইয়ুব বাচ্চুর প্রয়াণের পর প্রথম জন্মদিন উপলক্ষে তেমন কোন অনুষ্ঠানের আয়োজন নেই। তবে পারিবারিকভাবে তার জন্য মিলাদ মাহফিল ও দোয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।

চট্টগ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে ১৯৬২ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন নন্দিত ব্যান্ড তারকা ও গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চু। ছোটবেলা থেকে গিটারের প্রেমে পড়েন তিনি। আর এই ভালোবাসা থেকেই ১৯৯১ সালে বন্ধুরা মিলে গড়ে তুলেন এলআরবি নামের একটি ভিন্ন ধারার ব্যান্ড দল।

সংগীতের আঙিনায় আইয়ূব বাচ্চু একাধারে গীতিকার, সুরকার, সংগীত পরিচালক এবং গায়ক হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন।

আইয়ূব বাচ্চুর প্রথম প্রকাশিত একক অ্যালবাম ‘রক্তগোলাপ’। তবে তার সফলতা শুর হয় দ্বিতীয় অ্যালবাম ‘ময়না’র মাধ্যমে। ব্যান্ড সংগীতের পাশাপাশি তিনি বেশকিছু সিনেমার গানে প্লেব্যাক করেন। এছাড়া অসংখ্য অ্যালবামেও কণ্ঠ দিয়েছেন আইয়ূব বাচ্চু।

আইয়ূব বাচ্চুর গাওয়া জনপ্রিয় কিছু গান সেই তুমি কেন অচেনা হলে, রূপালি গিটার, রাত জাগা পাখি হয়ে, কষ্ট পেতে ভালবাসি,ফেরারি মন, এখন অনেক রাত, ঘুমন্ত শহরে, বার মাস, হাসতে দেখ, এক আকাশের তারা, উড়াল দেব আকাশেসহ প্রভূতি।

এলআরবি ১৯৯২ সালে ‘এলআরবি ১’ এবং ‘এলআরবি ২’, বাংলাদেশের প্রথম ডবল অ্যালবাম প্রকাশ করেছিল। তাদের তৃতীয় অ্যালবাম ‘সুখ’ (১৯৯৩) বাংলাদেশে বেশ পরিচিত করে তোলে এবং ‘চলো বদলে যায়’ গানটির জন্য জনপ্রিয়তার তুঙ্গে চলে যায় এলআরবি।

এলআরবির জনপ্রিয়তা হিট অ্যালবাম ‘তবুও’ (১৯৯৪), ‘ঘুমন্ত শহর’ (১৯৯৫) ইত্যাদি। এল আর বি’কে নিয়ে সর্বশেষ বাজারে আসে আইয়ূব বাচ্চুর ‘যুদ্ধ; শিরোনামের অ্যালবাম।

প্রসঙ্গত, গেল বছর ১৮ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৬ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।

দৈনিক বরিশাল ২৪

আজ প্রয়াত কিংবদন্তি গিটারিস্ট আইয়ুব বাচ্চুর জন্মদিন

শুক্রবার, আগস্ট ১৬, ২০১৯ ১১:০৬ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বাবুগঞ্জে সাংবাদিক উজ্জল-এর পিতার ইন্তেকাল   বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন   দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান   ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও   ভূমিকম্পে ৩ জেলায় নিহত ৭   প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ   ২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়   ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ   ‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি   শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন   ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরে বিএনপির লিফলেট বিতরণ   কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন   পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা   এনসিপির কেন্দ্রীয় নেতা রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি   নারীদের সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বাবুগঞ্জে বিএনপির উঠান বৈঠক   চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ