আমরা আগামীকালের ম্যাচটা জিততে চাই: সুজন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আমরা আগামীকালের ম্যাচটা জিততে চাই: সুজন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২৭, ২০১৯ ৫:৩৪ অপরাহ্ণ
A- A A+ Print

আমরা আগামীকালের ম্যাচটা জিততে চাই: সুজন

শ্রীলঙ্কা সফরে বাজে হারে শুরু করেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৯১ রানের বড় ব্যবধানে হার।

যদিও বিশ্বকাপের পর নিয়মিত কোচ ও বেশ কয়েকজন তারকা ক্রিকেটার ছাড়া এই সফর করেছে টাইগাররা। তবে পরের ম্যাচে জিতে সিরিজ সমতায় ফেরার আশা প্রকাশ করেছেন হেড কোচের দায়িত্ব পালন করা খালেদ মাহমুদ সুজন।

কালকের ম্যাচের পর শনিবার (২৭ জুলাই) দলের কোনো অনুশীলন ছিল না। তবে মাশরাফি বিন মর্তুজার ইনজুরির কারণে নেতৃত্বে থাকা তামিম ইকবালসহ কয়েকজন প্র্যাকটিসে এসেছেন।

প্রথম ম্যাচ হারা ও দ্বিতীয় ম্যাচ নিয়ে সাংবাদিকদের সুজন বলেন, ‘ম্যাচ হারলে কারোরই ভালো লাগে না, ছেলেদেরও তেমনি ভালো লাগেনি।

তবে আমাদের সুযোগ আছে। একটা ম্যাচ শেষ হয়েছে, আরও দুটি ম্যাচ বাকি আছে।

অবশ্যই আমরা আগামীকালের ম্যাচটা জিততে চাই। আমি বিশ্বাস করি আমাদের যোগ্যতা না থাকলে আমি উত্তরাটা দিতাম না। ইনশাআল্লাহ আমরা সিরিজে ফিরবো।’

এদিকে দলের একাদশ নিয়ে সুজনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সেরা একাদশটা বাছাই করেছি।

আমি মনে করি এই ছেলেরাই আরও ভালো করতে পারে। পরিবর্তনের কথাটা আমরা এখনও চিন্তা করিনি। সবসময় পরিবর্তন যে ভালো হয় তা নয়, আবার ভালোও হয়।

প্রথম ম্যাচে আমরা এটাকেই সেরা দল হিসেবে ভেবেছি এবং এই দলে বিশ্বাস রাখতে চাই।’

রোববার (২৮ জুলাই) একই ভেন্যু কলম্বোয় দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

দৈনিক বরিশাল ২৪

আমরা আগামীকালের ম্যাচটা জিততে চাই: সুজন

শনিবার, জুলাই ২৭, ২০১৯ ৫:৩৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বাবুগঞ্জে সাংবাদিক উজ্জল-এর পিতার ইন্তেকাল   বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন   দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান   ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও   ভূমিকম্পে ৩ জেলায় নিহত ৭   প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ   ২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়   ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ   ‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি   শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন   ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরে বিএনপির লিফলেট বিতরণ   কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন   পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা   এনসিপির কেন্দ্রীয় নেতা রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি   নারীদের সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বাবুগঞ্জে বিএনপির উঠান বৈঠক   চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ