আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ২৭, ২০২৪ ১:১৩ পূর্বাহ্ণ
A- A A+ Print

আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা

অনলাইন নিউজঃ আমেরিকার মেরিল্যান্ডের বাল্টিমোরে জাহাজের ধাক্কায় প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ ফ্রান্সিস স্কট কি সেতুর একাংশ ধসে পড়েছে। ওই সময়ে সেতুর উপর থাকা অন্তত সাত ব্যক্তি পানিতে পড়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

বাল্টিমোর সিটি ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র কেভিন কার্টরাইট রয়টার্সকে জানিয়েছেন, বেশ কয়েকটি যানবাহন এবং সম্ভবত একটি ট্রাক্টর-ট্রেলার মতো বড় একটি যানসহ ২০ জনের মতো মানুষ নদীতে তলিয়ে থাকতে পারে। তাদের উদ্ধারে সক্ষমতা বাড়ানো হচ্ছে। এটা একটা বড় ঘটনা।

স্থানীয় সময় রাত ১টা ২৬ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে। তবে বাল্টিমোর পুলিশ জানিয়েছে তারা স্থানীয় সময় রাত ১ টা ৩৫ মিনিটে ঘটনাটি জানতে পারে।

ইউটিউবে দুর্ঘটনার সময়ের একটি লাইভ ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যায়, একটি জাহাজ সেতুটিতে আঘাত করার পর সেটির স্প্যানগুলির একটি বড় অংশ ধসে নিচের প্যাটাপসকো নদীতে গিয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এও জাহাজের ধাক্কা এবং সেতু ধসে পড়ার কিছু ভিডিও পোস্ট করা হয়েছে।

এলএসইজি এর শিপ ট্রেকিং ডেটা অনুযায়ী, কি ব্রিজের যে অংশ ধসে পড়েছে সেখানে ঘটনার সময় সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘দ্য ডালি’ ছিল।

মঙ্গলবারের বিপর্যয়টি আমেরিকার ইতিহাসে ২০০৭ সালের পর থেকে সবচেয়ে বড় সেতু ধসের ঘটনা হতে যাচ্ছে। ২০০৭ সালে মিনিয়াপোলিসের আই-৩৫ডাব্লিউ সেতুটি মিসিসিপি নদীতে ধসে পড়ে ১৩ জন নিহত হয়েছিল।

মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুর জরুরি অবস্থা মোকাবিলায় ফেডারেল সংস্থাকে দ্রুত মোতায়েন করার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বাল্টিমোরে এফবিআই জানিয়েছে, তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে।

এক সংবাদ সম্মেলনে বাল্টিমোর পুলিশ কমিশনার রিচার্ড ওয়ারলে বলেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।’

তবে ওই ঘটনার পর বাল্টিমোর পোর্টে এখনো প্রায় ৪০ টার বেশি পণ্যবাহী জাহাজ আটকা পড়ে আছে। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করতে রাজি হয়নি বাল্টিমোরের পোর্ট কতৃপক্ষ।

উল্লেখ্য, ধসে যাওয়া সেতুটি লেখক ফ্রান্সিস স্কট কি এর নামে নামকরণ করা হয়। ওই সেতুটি ১৯৭৭ সালে চলাচলের জন্য খুলে দেওয়া হয়।সূত্রঃইনডিপেনডেন্ট

দৈনিক বরিশাল ২৪

আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা

বুধবার, মার্চ ২৭, ২০২৪ ১:১৩ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ভোট দিলেন আমির খসরু মাহমুদ   দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে ৩২ শতাংশ ভোট পড়েছে : ইসি সচিব   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে, কেন্দ্রগুলোতে উৎসবের আমেজ   বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক   সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু নির্বাচনের সাক্ষী হতে পারব: সিইসি   জাতীয় নির্বাচনের আগের রাতে যে দোয়া চাইলেন শায়খ আহমাদুল্লাহ   বরিশালে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ   ‘কেন ওরা রাজনীতিতে গেল, রিয়াজ পালিয়ে বেড়াচ্ছে কেন?’ ববিতার প্রশ্ন   ১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত   “এক সপ্তাহের জন্য হলেও বাবার জামিন চান এমপি প্রার্থী টিপুর কন্যা হাবিবা কিবরিয়া”   ভোলার গ্যাস কাজে লাগিয়ে দক্ষিনাঞ্চলে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে: বরিশালে তারেক রহমান   গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: বরিশালে তারেক রহমান   দীর্ঘ ২০ বছর পরে বরিশালের মাটিতে পা রাখলেন তারেক রহমান   আজ পবিত্র শবে বরাত   রমজান মাসে গরুর মাংস-মুরগি-ডিম ও দুধের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার   এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় আবারও বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড   চট্টগ্রাম বন্দরের অচলাবস্থার কারণে দেশের ক্ষতি হচ্ছে: নৌ-পরিবহন উপদেষ্টা   বরিশালে সরোয়ারের পক্ষে ভোট চাইতে বাড়ি বাড়ি ছুটছেন তৃণমুল নেতারা   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জাপা নেতা তাপসের শোক   সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকাল, সারাদেশে শোকের ছায়া