ইলিশ সম্পদ সংরক্ষণ ও উন্নয়নের পদক্ষেপ গ্রহন, বেড়েছে উৎপাদন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ইলিশ সম্পদ সংরক্ষণ ও উন্নয়নের পদক্ষেপ গ্রহন, বেড়েছে উৎপাদন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১৭, ২০১৯ ৭:৫১ অপরাহ্ণ
A- A A+ Print

ইলিশ সম্পদ সংরক্ষণ ও উন্নয়নের পদক্ষেপ গ্রহন, বেড়েছে উৎপাদন

শামীম আহমেদ: বরিশালে ২০১৮-১৯ অর্থবছরে উদ্বৃত্ত মাছের পরিমাণ ৪০ হাজার ৮৯৯ দশমিক ৯৭৫ মেট্রিক টন বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আবু সাঈদ।

জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ পালন উপলক্ষে বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে
আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এতথ্য জানান।

এ বছর ১৭ থেকে ২৩ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে। সংবাদ সম্মেলনে আবু সাঈদ বলেন, জেলায় মোট মৎস্যচাষির সংখ্যা ৪৪ হাজার ৪২৩ জন এবং মৎস্যজীবী ৭৪ হাজার ৫৭৯ জন।

জেলার ২০১১ সালের শুমারি অনুযায়ী মোট জনসংখ্যা ২৩ লাখ ২৫ হাজার ৪৫০ জন। আর জনপ্রতি দৈনিক চাহিদা ৬০ গ্রাম হিসেবে মাছের মোট চাহিদা ৫০ হাজার ৯২৭ দশমিক ৩৫৫ মেট্রিক টন। ২০১৮-১৯ সালে মাছের মোট উৎপাদন ৯১ হাজার ৮২৭ দশমিক ৩৩ মেট্রিকটন।

এরমধ্যে ইলিশের উৎপাদন ৩৭ হাজার ৮০৬ দশমিক ২৯৮ মেট্রিক টন এবং অন্যান্য মাছের উৎপাদন ৫৪ হাজার ২১ দশমিক ৩২ মেট্রিক টন। জেলায় মোট মাছ উদ্বৃত্ত রয়েছে ৪০ হাজার ৮৯৯ দশমিক ৯৭৫ মেট্রিক টন।

তিনি বলেন, ইলিশ সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে গৃহীত পদক্ষেপের জন্য এ বছর মাছ উৎপাদন বাড়ছে। ২০১৭-১৮ অর্থবছরের থেকে ২০১৮-১৯ অর্থবছরে এ অঞ্চলে মাছের উৎপাদন বেড়েছে ৭ শতাংশ। পাশাপাশি বেড়েছে উদ্বৃত্তও।

তিনি আরও বলেন, বরিশালের এ অঞ্চলের বিস্তীর্ণ জলরাশি মৎস্য সম্পদের বিশাল ভা-ার। এ অঞ্চলের নদ-নদী রূপালী ইলিশে যেমন সমৃদ্ধ, তেমনি স্বাদু পানির অন্যান্য মাছের এক বিশাল সমারোহ।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মা. শহিদুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাসসহ মৎস্য বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা।

দৈনিক বরিশাল ২৪

ইলিশ সম্পদ সংরক্ষণ ও উন্নয়নের পদক্ষেপ গ্রহন, বেড়েছে উৎপাদন

বুধবার, জুলাই ১৭, ২০১৯ ৭:৫১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বাবুগঞ্জে সাংবাদিক উজ্জল-এর পিতার ইন্তেকাল   বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন   দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান   ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও   ভূমিকম্পে ৩ জেলায় নিহত ৭   প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ   ২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়   ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ   ‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি   শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন   ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরে বিএনপির লিফলেট বিতরণ   কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন   পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা   এনসিপির কেন্দ্রীয় নেতা রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি   নারীদের সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বাবুগঞ্জে বিএনপির উঠান বৈঠক   চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ