ঈদুল আজহায় বরিশালসহ বৃষ্টির কবলে থাকতে পারে সারা দেশ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ঈদুল আজহায় বরিশালসহ বৃষ্টির কবলে থাকতে পারে সারা দেশ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৩, ২০১৯ ১:৪৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

ঈদুল আজহায় বরিশালসহ বৃষ্টির কবলে থাকতে পারে সারা দেশ

আগস্ট মাসে স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত বেশি থাকবে। এক্ষেত্রে চলতি মাসে দেশের কোথাও কোথাও ভারী, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। তবে আগামী সপ্তাহ অর্থাৎ ঈদের সপ্তাহজুড়ে পুরো দেশ বৃষ্টির কবলে থাকবে।

আবহাওয়া অফিদফতর এক পূর্বাভাসে জানিয়েছে, আগামী ৭ আগস্ট (বুধবার) পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর বিভাগের অনেক স্থানে হালকা (৪ থেকে ১০ মিলিমিটার প্রতিদিন) থেকে মাঝারি ধরনের (১১ থেকে ১২ মিলিমিটার প্রতিদিন) বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী (২৩ থেকে ৪৩ মিলিমিটার প্রতিদিন) থেকে অতি ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার প্রতিদিন) বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ কাওসারা পারভীন এক পূর্বাভাসে জানিয়েছেন, বৃষ্টিপাত পর্যায়ক্রমে বাড়বে আগস্টের দ্বিতীয় সপ্তাহে। অর্থাৎ ৮ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত এই ১০ দিন পর্যায়ক্রমে বৃষ্টিপাত বাড়বে। আগামী ১২ আগস্ট (সোমবার) বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

পূর্বাভাস অনুযায়ী, ঈদের সপ্তাহজুড়েই দেশ থাকবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের কবলে। এক্ষেত্রে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চলের কিছু কিছু জায়গায় এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু কিছু জায়গায় অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত হবে।

এ সময় রাজধানী ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি অথবা ব্রজসহ বৃষ্টিপাতের আভাস রয়েছে। অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা ব্রজসহ বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদফতর বলছে, বর্তমানে মৌসুমি বায়ু বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি ‍অবস্থায় আছে। আর বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়ভাবে বিরাজ করছে। সপ্তাহান্তে মৌসুমি বায়ু সক্রিয় কিংবা অধিক সক্রিয় হলে সাগরে লঘুচাপের সৃষ্টি হতে পারে। যেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

চাঁদ দেখা গেছে, ১২ আগস্ট ঈদুল আজহা
ইডেনের সাবেক অধ্যক্ষকে হত্যা করে গৃহপরিচারিকারা

আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমদ এক পূর্বাভাসে জানিয়েছেন, আগস্ট মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি বর্ষাকালীন লঘুচাপের সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি পরিণত হতে পারে নিন্মচাপে।

ফলে বৃষ্টিপাত বেড়ে যাওয়ার কারণে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কতিপয় স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আভাস রয়েছে।

দৈনিক বরিশাল ২৪

ঈদুল আজহায় বরিশালসহ বৃষ্টির কবলে থাকতে পারে সারা দেশ

শনিবার, আগস্ট ৩, ২০১৯ ১:৪৭ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জাপা নেতা তাপসের শোক   সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকাল, সারাদেশে শোকের ছায়া   চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার   নোয়াখালী-৫ আসনে ‘সাবেক মানবিক পুলিশ’ শওকত হোসেন স্বতন্ত্র প্রার্থী   ভোলা-১ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানের বিরুদ্ধে লড়বেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ   বরিশাল-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জহির উদ্দিন   বাউফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের হিড়িক   বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হতে নির্বাচন কমিশনে   আকাঙ্ক্ষা ভরা ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন করলেন তারেক রহমান   তারেক রহমানকে নিয়ে পার্থর সেই বক্তব্য ভাইরাল   তীব্র শীত উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত ৩০০ ফিট এলাকা   তারেক রহমানকে বরণ করতে নেতাকর্মীদের নিয়ে ঢাকায় বিএনপি নেত্রী নাসরীন   ইলিয়াসের ফেসবুক পেজ সরিয়ে দিল মেটা   উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সঙ্গে ঐক্য ও নির্বাচন রক্ষার আহ্বান জামায়াতের   রাতে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে থাকবে হাদির মরদেহ   ওসমান হাদির মৃত্যুতে সর্বস্তরে শোকের ছায়া   বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত