ঈশ্বরদীতে ছেলেধরা ভেবে শ্রমিককে গণপিটুনি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ঈশ্বরদীতে ছেলেধরা ভেবে শ্রমিককে গণপিটুনি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২৪, ২০১৯ ১২:০২ পূর্বাহ্ণ
A- A A+ Print

ঈশ্বরদীতে ছেলেধরা ভেবে শ্রমিককে গণপিটুনি

২৯

মো: ইয়াছিন শেখ,পাবনা জেলা প্রতিনিধি  : ঈশ্বরদীতে ছেলেধরা ভেবে আবারও গণপিটুনির শিকার হলেন এক শ্রমিক।

মঙ্গলবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৮টায় একই ইউনিয়নের জয়নগর ওয়াপদা গেটের সামনে মোহাম্মদ লোকমান আলি (৪৮) নামে এক শ্রমিককে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিয়েছে অতিউৎসাহীরা বখাঠেরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে। তার বাড়ি চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দানিয়ালগাছি গ্রামে। পিতার নাম মৃত শামসুদ্দিন।

জানা গেছে, লোকমান আলী ৬-৭ মাস আগে ঈশ্বরদীর খান অ্যাগ্রো ফুড নামের এক প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ নেন। এরপর বাড়ি থেকে একটি পোটলায় মশারি, কাঁথা, প্যান্টসহ প্রয়োজনীয় ওষুধ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনে সোমবার দিবাগত রাত ২টার দিকে ঈশ্বরদী স্টেশনে পৌঁছান।

মঙ্গলবার সকালে কাজের খোঁজে রবি নামে এক বন্ধুর সঙ্গে দেখা করতে জয়নগর ওয়াপদা গেটের সামনে পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হয়।

এ সময় তারা লোকমানকে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করে।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী দৈনিক বরিশাল ২৪.কম কে জানান, ঘটনা জানার সঙ্গে সঙ্গেই সেখানে পুলিশ পাঠিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। মূলত তার কথা বলার ধরনের কারণে ভুল বোঝাবুঝি হয়। এছাড়া মিথ্যা গুজব ছড়িয়ে ঘটনাটি বড় করা হয়েছে বলেও জানান তিনি।

দৈনিক বরিশাল ২৪

ঈশ্বরদীতে ছেলেধরা ভেবে শ্রমিককে গণপিটুনি

বুধবার, জুলাই ২৪, ২০১৯ ১২:০২ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী