এক কন্যার দাবীদার তিন বাবা! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪এক কন্যার দাবীদার তিন বাবা! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৫, ২০১৯ ১:৫৫ পূর্বাহ্ণ
A- A A+ Print

এক কন্যার দাবীদার তিন বাবা!

সদ্যজাত শিশুকে ফেলে যাওয়ার ঘটনা সমাজে মাঝেমধ্যেই ঘটে। কিন্তু সদ্যজাত শিশুর দাবী নিয়ে তিন- তিন জন বাবার হাজির হওয়ার ঘটনা বিরল। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে।

জানা গেছে, স্বামী পরিচয় দিয়ে স্বপ্না মিত্র নামের এক অন্তঃসত্ত্বা নারীকে শনিবার দক্ষিণ কলকাতার গাঙ্গুলিবাগানের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেছিলেন দীপঙ্কর পাল নামের এক ব্যক্তি।হাসপাতালের বিলেও স্বামী হিসেবে লেখা হয় দীপঙ্করের নাম।

রবিবার অস্ত্রোপচারের মাধ্যমে একটি কন্যাসন্তানের জন্ম দেন স্বপ্না। এর পরেই শুরু হয় ঝামেলা।

হোয়াটসঅ্যাপে স্বপ্নার স্ট্যাটাস আপডেট দেখে হাসপাতালে হাজির হন হর্ষ ক্ষেত্রী নামের এক ব্যক্তি। তিনি দাবী করেন, মেয়ে ও স্ত্রী তার।তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে তার ও স্বপ্নার ম্যারেজ সার্টিফিকেটও দেখান।

এই খবর শুনে বিপাকে পড়েন হাসপাতাল কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গে স্বপ্নার কেবিনে নিরাপত্তা বাড়িয়ে দেন। খবর দেওয়া হয় পুলিশে।

ঘটনার এখানেই শেষ নয়। সোমবার সন্ধ্যায় প্রদীপ রায় বলে এক ব্যক্তি এসে দাবী করেন, তিনি ওই সন্তানের বাবা।সপ্নার সঙ্গে তার সম্পর্কেরও তথ্য-প্রমাণ দেওয়ার কথাও তিনি বলেন।

সমস্যা অন্য আকার নিচ্ছে, এটা অনুমান করে স্বপ্না মিত্র ও তার সদ্যজাত সন্তানের দেখাশোনার জন্য নিরাপত্তা আরও বাড়িয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, অস্ত্রোপচারের পর স্বপ্না চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় রয়েছে। তিনি সুস্থ হয়ে উঠলেই শিশুটির বাবা আসলে কে সেটা জানা সম্ভব হবে। সূত্র : জি নিউজ, সংবাদ প্রতিদিন

দৈনিক বরিশাল ২৪

এক কন্যার দাবীদার তিন বাবা!

সোমবার, আগস্ট ৫, ২০১৯ ১:৫৫ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জাপা নেতা তাপসের শোক   সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকাল, সারাদেশে শোকের ছায়া   চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার   নোয়াখালী-৫ আসনে ‘সাবেক মানবিক পুলিশ’ শওকত হোসেন স্বতন্ত্র প্রার্থী   ভোলা-১ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানের বিরুদ্ধে লড়বেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ   বরিশাল-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জহির উদ্দিন   বাউফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের হিড়িক   বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হতে নির্বাচন কমিশনে   আকাঙ্ক্ষা ভরা ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন করলেন তারেক রহমান   তারেক রহমানকে নিয়ে পার্থর সেই বক্তব্য ভাইরাল   তীব্র শীত উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত ৩০০ ফিট এলাকা   তারেক রহমানকে বরণ করতে নেতাকর্মীদের নিয়ে ঢাকায় বিএনপি নেত্রী নাসরীন   ইলিয়াসের ফেসবুক পেজ সরিয়ে দিল মেটা   উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সঙ্গে ঐক্য ও নির্বাচন রক্ষার আহ্বান জামায়াতের   রাতে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে থাকবে হাদির মরদেহ   ওসমান হাদির মৃত্যুতে সর্বস্তরে শোকের ছায়া   বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত