এখন অনলাইনেই বন্দি গানের দুনিয়া - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪এখন অনলাইনেই বন্দি গানের দুনিয়া - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২৯, ২০১৯ ২:৪৯ পূর্বাহ্ণ
A- A A+ Print

এখন অনলাইনেই বন্দি গানের দুনিয়া

৫৫

অনলাইন নিউজ: জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সঙ্গীতপরিচালক বাপ্পা মজুমদার। নতুন গান প্রকাশের পাশাপাশি নিয়মিত স্টেজ শো করছেন।

  বর্তমান ব্যস্ততা কী নিয়ে?

** বাপ্পা: কিছুদিন ধরে অসুস্থ আছি। তাই গান নিয়ে তেমন ব্যস্ততা নেই। অনেক কাজ আছে হাতে সুস্থ হয়ে শুরু করব।

 এবারে ঈদ উপলক্ষে আপনার কয়েকটি গান প্রকাশ হয়েছে। সেগুলো থেকে কেমন সাড়া পাচ্ছেন?

** বাপ্পা: গান তো এখন অনলাইনে বন্দি। শ্রোতা-দর্শক অনলাইনে গান দেখছেন-শুনছেন। নিজের ভালো ও মন্দ লাগার বিষয় সরাসরি মন্তব্যের ঘরে লিখছেন। সে অনুযায়ী ভালোই সাড়া পাচ্ছি।

 মন্তব্য ও ভিউয়ার্স- এ বিষয়গুলোকে কতটা গুরুত্ব দেন?

** বাপ্পা: আসলে যে যুগে আমরা এখন বাস করছি সবকিছু একসঙ্গে বলা কঠিন। তবে হ্যাঁ, আগে মানুষ গান শোনার পাশাপাশি গাইতো। এখন সেটা হচ্ছে না। এটি দুঃখজনক। তবে কিছু কিছু গান মানুষ গায়। বেশিরভাগ গান ভিউয়ার্স দিয়েই হিসাব করা হচ্ছে। বিশেষ কিছু বলতে চাই না। সময়ই সব বলে দেবে।

  সম্প্রতি নজরুল সঙ্গীত গাইলেন….

** বাপ্পা: এটা আমার ভালো লাগা থেকে। আমি আমার সেরা মিউজিক ও গায়কী দেয়ার চেষ্টা করেছি। গানের ভিডিও প্রকাশের পর ভালোই সাড়া পাচ্ছি।

 গান নিয়ে কি পরিকল্পনা আছে?

** বাপ্পা: গত বছর থেকেই পরিকল্পনা করে আসছি ‘সঞ্জীব’ অ্যালবাম প্রকাশ করব। গত বছর পারিনি। চলতি বছর বের করব। এ নিয়ে কাজ করছি। এতে ১১টি গান রাখার চিন্তা করেছিলাম। কিন্তু ৮টি গান রাখব। পাশাপাশি কনসার্ট, টিভি শো করব।

দৈনিক বরিশাল ২৪

এখন অনলাইনেই বন্দি গানের দুনিয়া

শনিবার, জুন ২৯, ২০১৯ ২:৪৯ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ