এডিস মশা নির্মূলে রাজধানীতে ‘চিরুনি অভিযান’, ৩ লাখ টাকা জরিমানা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪এডিস মশা নির্মূলে রাজধানীতে ‘চিরুনি অভিযান’, ৩ লাখ টাকা জরিমানা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২৭, ২০১৯ ৫:০২ অপরাহ্ণ
A- A A+ Print

এডিস মশা নির্মূলে রাজধানীতে ‘চিরুনি অভিযান’, ৩ লাখ টাকা জরিমানা

৩৮

মাহমুদ হাসান,ঢাকা: এডিস মশা নির্মূলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ‘চিরুনি অভিযান’ ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রয়েছে।

পরিচ্ছন্নতা ও মশক নিধনকর্মীগণ আজ চিরুনি অভিযানের তৃতীয় দিনে ডিএনসিসির ৩৬টি ওয়ার্ডে ১০ হাজার ৪৬০টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে মোট ২৪৮টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা খুঁজে পায়। লার্ভা পাওয়া এ সব বাড়ি ও স্থাপনায় ‘এ বাড়ি/স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যায়’ লেখা স্টিকার লাগানো হয়।

এ ছাড়া ৬ হাজার ৬৮৩টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী স্থান/জমে থাকা পানি পাওয়া যায়। এডিস মশার বংশবিস্তারের উপযোগী এ সকল স্থান ধ্বংস করা হয়। প্রতিটি ওয়ার্ডের সংশ্লিষ্ট কাউন্সিলরগণ ‘চিরুনি অভিযান’ সক্রিয়ভাবে তত্বাবধান করছেন।

গত ২৫ আগস্ট থেকে ৩দিনে ৩৬টি ওয়ার্ডে সর্বমোট ৩১ হাজার ৯১৬টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে মোট ৮০৪টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা খুঁজে পাওয়া যায়। এ ছাড়া ১৪ হাজার ৮১৯টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী স্থান/জমে থাকা পানি পাওয়া যায়।

এডিস মশার লার্ভা পাওয়ায় ডিএনসিসি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বারিধারায় নির্মাণাধীন ‘নাভানা আজিজা প্লাজা’ এর প্রতিনিধিকে ১ লক্ষ টাকা এবং ‘আপন রিয়েল এস্টেট লিমিটেড’ এর প্রতিনিধিকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

ডিএনসিসির ‘চিরুনি অভিযান’ ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকে জানিয়েছে কতৃপক্ষ।

দৈনিক বরিশাল ২৪

এডিস মশা নির্মূলে রাজধানীতে ‘চিরুনি অভিযান’, ৩ লাখ টাকা জরিমানা

মঙ্গলবার, আগস্ট ২৭, ২০১৯ ৫:০২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী