এমপিওভুক্তির প্রস্তাবে প্রধানমন্ত্রীর অনুমোদন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪এমপিওভুক্তির প্রস্তাবে প্রধানমন্ত্রীর অনুমোদন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২৯, ২০১৯ ৩:১৩ অপরাহ্ণ
A- A A+ Print

এমপিওভুক্তির প্রস্তাবে প্রধানমন্ত্রীর অনুমোদন

অনলাইন নিউজ: এবার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের এমপিওভুক্ত করতে যাচ্ছে সরকার। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছেন।এই প্রস্তাবনা অনুযায়ী দেশের ৪ হাজার ৩১২ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্ত করতে প্রয়োজন হবে ৩ শ ১১কোটি টাকা।

প্রস্তাবিত বাজেট অনুমোদনের পর শিক্ষা মন্ত্রনালয় এমপিওভুক্তির জন্য শিক্ষকদের তালিকা তৈরির কাজ শুরু হচ্ছে। এখন প্রশাসনিক কাজ এগিয়ে রাখা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এসব তথ্য জানান।

উপ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এ প্রসঙ্গে বলেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবনা পাঠিয়েছিলাম। তিনি তা অনুমোদন করেছেন। ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে এমপিওভুক্ত করতে হলে অনেক টাকা প্রয়োজন। তিনি জানান, এখন আমরা তালিকাভুক্তকরণের কাজ শিগগির শুরু করে দেব।

সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, গত মে মাসের শুরুতে শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে ইবতেদায়ী মাদরাসার এমপিওভুক্তির প্রস্তাবনার সারাংশ তৈরি করে অনুমোদনের জন্য শিক্ষামন্ত্রীর কাছে পাঠানো হয়। পরে গত ৯ মে প্রস্তাবনার সারাংশ প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। গত ১২ জুন প্রধানমন্ত্রী এতে অনুমোদন দেন।

অনুমোদিত প্রস্তাবনা অনুযায়ী, এমপিওভুক্তির পর স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা প্রধান শিক্ষক মাসে ১৪ হাজার টাকা বেতন পাবেন। এছাড়া বৈশাখী ভাতা বাবদ ২৫০০ টাকা ও উৎসব ভাতা ৬ ২৫০ টাকা পাবেন।

এছাড়া জুনিয়র শিক্ষক, মৌলভী এবং কারিরা মাসে বেতন হিসেবে পাবেন ১০ হাজার ৮০০ টাকা। সঙ্গে ঘর ভাড়া ও চিকিৎসা ভাতা হিসেবে পাবেন ১৫০০ টাকা।এছাড়া বৈশাখী ভাতা ১৮৬০ ও উৎসব ভাতা ৪৬৫০ টাকা পাবেন।

বর্তমানে সারাদেশে তালিকাভুক্ত ৪হাজার ৩ শ ১২টি মাদরাসার মধ্যে ১ হাজার ৫শ ১৮টি মাদরাসার শিক্ষক অল্প পরিমানে সরকারি ভাতা পান। প্রধান শিক্ষকরা মাসে পান ২ হাজার ৫০০ টাকা ও জুনিয়র শিক্ষকদের বেতন ২ হাজার ৩শ টাকা। তালিকাভুক্ত মাদরাসার বাইরে থাকা ২ হাজার ৭শ ৯৩টি মাদরাসা সরকার থেকে কোন ধরণের ভাতা পায় না।

সুত্র:অনলাইন

দৈনিক বরিশাল ২৪

এমপিওভুক্তির প্রস্তাবে প্রধানমন্ত্রীর অনুমোদন

শনিবার, জুন ২৯, ২০১৯ ৩:১৩ অপরাহ্ণ | আপডেটঃ জুন ২৯, ২০১৯ ৩:১৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জাপা নেতা তাপসের শোক   সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকাল, সারাদেশে শোকের ছায়া   চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার   নোয়াখালী-৫ আসনে ‘সাবেক মানবিক পুলিশ’ শওকত হোসেন স্বতন্ত্র প্রার্থী   ভোলা-১ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানের বিরুদ্ধে লড়বেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ   বরিশাল-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জহির উদ্দিন   বাউফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের হিড়িক   বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হতে নির্বাচন কমিশনে   আকাঙ্ক্ষা ভরা ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন করলেন তারেক রহমান   তারেক রহমানকে নিয়ে পার্থর সেই বক্তব্য ভাইরাল   তীব্র শীত উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত ৩০০ ফিট এলাকা   তারেক রহমানকে বরণ করতে নেতাকর্মীদের নিয়ে ঢাকায় বিএনপি নেত্রী নাসরীন   ইলিয়াসের ফেসবুক পেজ সরিয়ে দিল মেটা   উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সঙ্গে ঐক্য ও নির্বাচন রক্ষার আহ্বান জামায়াতের   রাতে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে থাকবে হাদির মরদেহ   ওসমান হাদির মৃত্যুতে সর্বস্তরে শোকের ছায়া   বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত