এরশাদের জন্য প্রচুর রক্ত প্রয়োজন, সহযোগীতা চেয়েছেন জিএম কাদের - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪এরশাদের জন্য প্রচুর রক্ত প্রয়োজন, সহযোগীতা চেয়েছেন জিএম কাদের - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৫, ২০১৯ ৩:৫২ অপরাহ্ণ
A- A A+ Print

এরশাদের জন্য প্রচুর রক্ত প্রয়োজন, সহযোগীতা চেয়েছেন জিএম কাদের

৩১

অনলাইন নিউজ:  সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কিডনি ডায়ালাইসিস করা হয়েছে। ডায়ালাইসিসের পর তার অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে তার জন্য ‘বি’ পজিটিভ রক্তের প্রয়োজন।

এর আগে বৃহস্পতিবার বিকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের শারীরিক অবস্থার অবনতি ঘটলে লাইফসাপোর্টে (কৃত্রিম শ্বাসযন্ত্র) নেয়া হয়। পরে সন্ধ্যায় দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, এরশাদের অধিকাংশ অঙ্গপ্রত্যঙ্গই কাজ করছে না।

শুক্রবার জুমার নামাজের আগে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের সংবাদ সম্মেলন করে আবারও এরশাদের শারীরিক অবস্থা জানাতে পারেন।

দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা এরশাদের শারীরিক অবস্থার আরও অবনতি হলে গত ২২ জুন তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। প্রায় দুই সপ্তাহ ধরে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার এরশাদের অবস্থার অবনতি ঘটলে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদেরসহ সিনিয়র নেতারা তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন। কিন্তু চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়, সেখানে নিয়ে যাওয়ার মতো শারীরিক অবস্থা নেই এরশাদের।

দৈনিক বরিশাল ২৪

এরশাদের জন্য প্রচুর রক্ত প্রয়োজন, সহযোগীতা চেয়েছেন জিএম কাদের

শুক্রবার, জুলাই ৫, ২০১৯ ৩:৫২ অপরাহ্ণ
৩১

অনলাইন নিউজ:  সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কিডনি ডায়ালাইসিস করা হয়েছে। ডায়ালাইসিসের পর তার অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে তার জন্য ‘বি’ পজিটিভ রক্তের প্রয়োজন।

এর আগে বৃহস্পতিবার বিকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের শারীরিক অবস্থার অবনতি ঘটলে লাইফসাপোর্টে (কৃত্রিম শ্বাসযন্ত্র) নেয়া হয়। পরে সন্ধ্যায় দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, এরশাদের অধিকাংশ অঙ্গপ্রত্যঙ্গই কাজ করছে না।

শুক্রবার জুমার নামাজের আগে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের সংবাদ সম্মেলন করে আবারও এরশাদের শারীরিক অবস্থা জানাতে পারেন।

দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা এরশাদের শারীরিক অবস্থার আরও অবনতি হলে গত ২২ জুন তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। প্রায় দুই সপ্তাহ ধরে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার এরশাদের অবস্থার অবনতি ঘটলে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদেরসহ সিনিয়র নেতারা তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন। কিন্তু চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়, সেখানে নিয়ে যাওয়ার মতো শারীরিক অবস্থা নেই এরশাদের।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’