এরশাদের পদ ও সম্পত্তি দখলের তৎপরতা চলছে- বিদিশা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪এরশাদের পদ ও সম্পত্তি দখলের তৎপরতা চলছে- বিদিশা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০১, ২০১৯ ১:০৭ অপরাহ্ণ
A- A A+ Print

এরশাদের পদ ও সম্পত্তি দখলের তৎপরতা চলছে- বিদিশা

৫৪

ডেস্ক: গুরুতর অসুস্থ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের পদ ও সম্পত্তি দখলের তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছে তার সাবেক স্ত্রী বিদিশা।

রোববার রাতে বিদিশা তার ফেইসবুক পেইজে লিখেছেন, “তিনি (এরশাদ) এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। অথচ তাকে নিয়ে চলছে রাজনীতি, কেউ বা চায় তার পদ দখল করতে, কেউ বা তার স্থাবর-অস্থাবর সম্পত্তি।”

স্ট্যাটাস নিয়ে জানতে চাইলে সোমবার সকালে বিদিশা বলেন,“আমি খুব বিক্ষিপ্ত অবস্থায় আছি। এখন বলতে পারব না কিছু। যা ঘটেছে, আমি সংবাদ সম্মেলন করে বলব।”

বিদিশা ফেইসুবকে আরও লেখেন, “স্ত্রী দেখতে পারছে না তার স্বামীকে সন্তান দেখতে পাচ্ছ না তার পিতাকে, এরকম এক নির্মমতার মধ্যে দিয়ে অতিবাহিত করতে হচ্ছে আমার দিনগুলো। সবসময়ই বুকের ভেতরটা কেঁপে উঠছে এই বুঝি কোনো দুঃসংবাদ শুনি, আর কারো কথা বলছি না আমি সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের কথা বলছি।

“কি নির্দয় এ সমাজের মানুষগুলো? যাদের জন্য জীবনে এত কিছু করে গেলেন তিনি, তারাই আজ তার মৃত্যু কামনা করছেন। বাবার মৃত্যু ক্ষণে ছেলেকে সুকৌশলে দূরে রাখা হচ্ছে, কেউ কেউ তাকে নিয়ে নতুন স্বপ্ন দেখাও শুরু করেছেন।”

“আমি অতো সাত, পাঁচ বুঝিনা,আর এগুলো বুঝতে চাইও না, আমি চাই আমার ছেলেটা সুন্দরভাবে বেড়ে উঠুক, বাবার স্বপ্ন পূরণে সেও এক সময় দেশ ও জাতির জন্য কাজ করবে, কিন্তু আমার ভয় হচ্ছে আমার ছেলেকে নিয়ে, ও যেন আমার মত কোনো ষড়যন্ত্রের শিকার না হয়”

এরিককে ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাতে জাতীয় পার্টির নেতা-কর্মীদের এগিয়ে আসার আহবানও জানিয়েছেন বিদিশা

দৈনিক বরিশাল ২৪

এরশাদের পদ ও সম্পত্তি দখলের তৎপরতা চলছে- বিদিশা

সোমবার, জুলাই ১, ২০১৯ ১:০৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ