এরশাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হয়, খালেদা জিয়া কারাভোগ করছেন: ফখরুল - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪এরশাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হয়, খালেদা জিয়া কারাভোগ করছেন: ফখরুল - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১৯, ২০১৯ ৩:৪৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

এরশাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হয়, খালেদা জিয়া কারাভোগ করছেন: ফখরুল

শামীম আহমেদ,বিশেষ প্রতিবেদক,দৈনিক বরিশাল ২৪.কম: বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২২ মিনিটের বক্তব্যে ফখরুল বলেন, দেশ এখন ব্যার্থ রাষ্ট্রে পরিণত হয়েছে।

ধর্ষণ, খুন, গুম এখন প্রতিদিনের ঘটনা। বিচার বিভাগের স্বাধীনতা নেই বলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ন্যায় বিচার আমরা আশা করতে পারি না। তাই মানববন্ধন আর সমাবেশ করে কোন লাভ হবেনা।  খালেদা জিয়াকে মুক্ত করতে রাজধানীতে আন্দোলন করতে হবে। আর এবার অন্য ধরণের আন্দোলনের সূচনা এই বরিশাল থেকেই হলো।

বিকেল চারটায় মঞ্চে উঠেন ফখরুল ইসলাম আলমগীর। কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল নগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে বৃহস্পতিবার দুপুর তিনটায় নগরীর বান্দ রোডের হেমায়েতউদ্দিন ঈদগা মাঠের সমাবেশে ফখরুল আরো বলেন, স্বৈরাচারী এরশাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হয়,
সেখানে গণতন্ত্রের জন্য আন্দোলন করা বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাভোগ করছেন।

এসময় ফখরুল সরকারের প্রতি আহবান করেন, ব্যর্থ নির্বাচনকমিশন বাদ দিয়ে, বেগম জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে সকল রাজনৈতিক দলকে ডেকে দ্রুত নির্বাচন দিন। নতুবা জনরোষে আপনাদের পথও কঠিন হবে,
ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।

সভাপতি মজিবর রহমান সরোয়ার ছাড়াও কেন্দ্রীয় নেতাদের মধ্যে মেজর হাফিজ ইব্রাহিম, বেগম সেলিমা রহমান, এ্যাডভোকেট জয়নুল আবেদিন, সাজাহান ওমার, এবিএম খন্দকার মোশারফ হোসেন তাদের বক্তব্যে মহাসচিবকে বলেন, আন্দোলনের ধারা পরিবর্তন করে সাথে থাকা ছোট ছোট দলকে বাদ দিয়ে জনতাকে সাথে নিয়ে বিএনপিকেই বেগম জিয়ার মুক্তির আন্দোলনে নামার নেতৃত্ব দেয়ার জন্য ডাক দিন।

এই সমাবেশে বরিশাল বিভাগের সকল জেলা ও উপজেলা থেকে নেতা কর্মীরা অংশ নেয়। আর সমাবেশে যোগ দিতে পুলিশের কোন বাঁধা বা হয়রানী ছিল না।

শামীম আহমেদ/দৈনিক বরিশাল ২৪.কম

দৈনিক বরিশাল ২৪

এরশাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হয়, খালেদা জিয়া কারাভোগ করছেন: ফখরুল

শুক্রবার, জুলাই ১৯, ২০১৯ ৩:৪৪ পূর্বাহ্ণ | আপডেটঃ জুলাই ১৯, ২০১৯ ৩:৪৬ পূর্বাহ্ণ

শামীম আহমেদ,বিশেষ প্রতিবেদক,দৈনিক বরিশাল ২৪.কম: বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২২ মিনিটের বক্তব্যে ফখরুল বলেন, দেশ এখন ব্যার্থ রাষ্ট্রে পরিণত হয়েছে।

ধর্ষণ, খুন, গুম এখন প্রতিদিনের ঘটনা। বিচার বিভাগের স্বাধীনতা নেই বলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ন্যায় বিচার আমরা আশা করতে পারি না। তাই মানববন্ধন আর সমাবেশ করে কোন লাভ হবেনা।  খালেদা জিয়াকে মুক্ত করতে রাজধানীতে আন্দোলন করতে হবে। আর এবার অন্য ধরণের আন্দোলনের সূচনা এই বরিশাল থেকেই হলো।

বিকেল চারটায় মঞ্চে উঠেন ফখরুল ইসলাম আলমগীর। কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল নগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে বৃহস্পতিবার দুপুর তিনটায় নগরীর বান্দ রোডের হেমায়েতউদ্দিন ঈদগা মাঠের সমাবেশে ফখরুল আরো বলেন, স্বৈরাচারী এরশাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হয়,
সেখানে গণতন্ত্রের জন্য আন্দোলন করা বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাভোগ করছেন।

এসময় ফখরুল সরকারের প্রতি আহবান করেন, ব্যর্থ নির্বাচনকমিশন বাদ দিয়ে, বেগম জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে সকল রাজনৈতিক দলকে ডেকে দ্রুত নির্বাচন দিন। নতুবা জনরোষে আপনাদের পথও কঠিন হবে,
ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।

সভাপতি মজিবর রহমান সরোয়ার ছাড়াও কেন্দ্রীয় নেতাদের মধ্যে মেজর হাফিজ ইব্রাহিম, বেগম সেলিমা রহমান, এ্যাডভোকেট জয়নুল আবেদিন, সাজাহান ওমার, এবিএম খন্দকার মোশারফ হোসেন তাদের বক্তব্যে মহাসচিবকে বলেন, আন্দোলনের ধারা পরিবর্তন করে সাথে থাকা ছোট ছোট দলকে বাদ দিয়ে জনতাকে সাথে নিয়ে বিএনপিকেই বেগম জিয়ার মুক্তির আন্দোলনে নামার নেতৃত্ব দেয়ার জন্য ডাক দিন।

এই সমাবেশে বরিশাল বিভাগের সকল জেলা ও উপজেলা থেকে নেতা কর্মীরা অংশ নেয়। আর সমাবেশে যোগ দিতে পুলিশের কোন বাঁধা বা হয়রানী ছিল না।

শামীম আহমেদ/দৈনিক বরিশাল ২৪.কম

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বাবুগঞ্জে সাংবাদিক উজ্জল-এর পিতার ইন্তেকাল   বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন   দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান   ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও   ভূমিকম্পে ৩ জেলায় নিহত ৭   প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ   ২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়   ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ   ‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি   শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন   ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরে বিএনপির লিফলেট বিতরণ   কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন   পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা   এনসিপির কেন্দ্রীয় নেতা রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি   নারীদের সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বাবুগঞ্জে বিএনপির উঠান বৈঠক   চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ