এরশাদের শারীরিক অবস্থার অবনতি , দেশবাসীর কাছে দোয়া চাইলেন রওশন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪এরশাদের শারীরিক অবস্থার অবনতি , দেশবাসীর কাছে দোয়া চাইলেন রওশন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৫, ২০১৯ ১:৩০ পূর্বাহ্ণ
A- A A+ Print

এরশাদের শারীরিক অবস্থার অবনতি , দেশবাসীর কাছে দোয়া চাইলেন রওশন

অনলাইন ডেস্ক : রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন ভাই ও পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, তার বেশকিছু অঙ্গ-প্রত্যঙ্গ ঠিকভাবে কাজ করছে না।

আজ বৃহস্পতিবার রাতে জাতীয় পার্টির বনানী অফিসে হুসেইন মুহম্মদ এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্রিফকালে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘লাইফ সাপোর্টে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের পাশাপাশি এরশাদকে ঘুমের ও ব্যথানাশক ওষুধ দেয়া হচ্ছে। তার শ্বাসকষ্ট হচ্ছে।’

তিনি বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ফুসফুসের সংক্রমণ কমলেও শ্বাস কষ্ট হচ্ছিল। আবার কিডনি কিছুটা কাজ করলেও তার শরীর থেকে বর্জ্য বের হচ্ছিল না। তাই সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্ট দেন।’

সিএমএইচের চিকিৎসকদের বরাত দিয়ে জি এম কাদের বলেন, ‘সিঙ্গাপুর ন্যাশনাল ইউনির্ভাসিটি হাসপাতালের চিকিৎসকদের কাছে পল্লীবন্ধুর সব রিপোর্ট মেইল করা হয়েছে। কিন্তু সিঙ্গাপুরের চিকিৎসকরা এমন শারীরিক অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে পল্লীবন্ধুকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়াকে সমর্থন করেননি।’

তিনি আরও বলেন, ‘সিএমএইচের চিকিৎসকরা নিরলসভাবে চিকিৎসা দিচ্ছেন পল্লীবন্ধুকে সুস্থ করে তুলতে। নিবিড় পর্যবেক্ষণে রেখে পল্লীবন্ধুর শারীরিক উন্নতি ও অবনতি বিবেচনায় চিকিৎসা দিচ্ছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন সিএমএইচের বিশেষজ্ঞ চিকিৎসকরা।’

এ সময় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভ্রান্তিকর কোনো তথ্যে দেশবাসী ও গণমাধ্যমকর্মীদের বিভ্রান্ত না হতে অনুরোধ জানান। একই সঙ্গে এরশাদের রোগমুক্তি এবং সুস্থতার জন্য দোয়া করতে দেশবাসীর প্রতি অনুরোধ জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মো. আজম খান, জাফর ইকবাল সিদ্দিকী, উপদেষ্টা মো. সেলিম উদ্দিন, মেজর (অব.) আশরাফ উদ দৌলা, ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম জিন্নাহ, যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম, মনিরুল ইসলাম মিলন, সম্পাদকমণ্ডলীর সদস্য মো. হেলাল উদ্দিন, আহাদ চৌধুরী শাহীন, রাজ্জাক খান প্রমুখ।

এদিকে এরশাদের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন তার স্ত্রী জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান এবং বিরোধীদলীয় উপনেতা বেগম রওশন এরশাদ।

আজ বেলা আড়াইটায় জি এম কাদের ও রওশন এরশাদ সম্মিলিত সামরিক হাসপাতালে এরশাদকে দেখতে যান। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, সুনীল শুভরায়, মেজর (অব.) খালেদ আকতার, আলমগীর সিকদার লোটন, যুগ্ম মহাসচিব এস এম ইয়াসিরসহ জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউ থেকে বের হয়ে বেগম রওশন এরশাদ হুসেইন মুহম্মদ এরশাদের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। শুক্রবার দেশের সব মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ ধর্মীয় উপসনালয়ে এরশাদের রোগমুক্তি এবং সুস্থতা কামনায় দোয়া করতে অনুরোধ জানান তিনি।

দৈনিক বরিশাল ২৪

এরশাদের শারীরিক অবস্থার অবনতি , দেশবাসীর কাছে দোয়া চাইলেন রওশন

শুক্রবার, জুলাই ৫, ২০১৯ ১:৩০ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বাবুগঞ্জে সাংবাদিক উজ্জল-এর পিতার ইন্তেকাল   বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন   দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান   ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও   ভূমিকম্পে ৩ জেলায় নিহত ৭   প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ   ২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়   ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ   ‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি   শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন   ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরে বিএনপির লিফলেট বিতরণ   কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন   পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা   এনসিপির কেন্দ্রীয় নেতা রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি   নারীদের সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বাবুগঞ্জে বিএনপির উঠান বৈঠক   চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ