করাতের মতো মুখ, ২৫ মনের দেহ উঠে এলো ডাঙ্গায় - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪করাতের মতো মুখ, ২৫ মনের দেহ উঠে এলো ডাঙ্গায় - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ৩১, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ণ
A- A A+ Print

করাতের মতো মুখ, ২৫ মনের দেহ উঠে এলো ডাঙ্গায়

৩৪০৫
মোঃ রফিকুল ইসলামঃ
করাতের মতো মুখ, ২৫ মনের দেহ দে‌খেই মঙ্গলবার ভোরের নিস্তব্ধতাকে বদলে দিল কাঁঠালিয়ার আমুয়া মৎস্য বন্দরে।কুয়াশা ভেদ করে ট্রলার ভিড়তেই যেন সময় থমকে দাঁড়ায়।
ট্রলা‌রে থাকা জাল থেকে ধীরে ধীরে যখন বিশাল সেই দেহটিকে তোলা হলো, প্রথমে দূর থেকে মনে হচ্ছিল কোনো অচেনা দানব।
কাছে আসতেই বোঝা গেল, এটি সেই বিরল খটক মাছ, স্থানীয়দের কাছে পরিচিত ‘করাতি হাঙর’ নামে।
মাছটি পুরোপুরি ডাঙ্গায় তোলার পরই তার আসল রূপ সামনে আসে।
করাতের মতো লম্বা, সরু মুখ, আর তার সঙ্গে ২৫ মনের বিশাল দেহ, সব মিলিয়ে এক অদ্ভুত উপস্থিতি।
দাঁড়িয়ে থাকা মানুষজনের ভিড়ের মধ্যেও সেটি যেন আলাদা করে নিজের অস্তিত্ব ঘোষণা করছিল।
অনেকেই কয়েক পা পিছিয়ে যাচ্ছিলেন, আবার কেউ কেউ সাহস করে এগিয়ে এসে কাছ থেকে দেখার চেষ্টা করছিলেন।
ভিড়ের মধ্যে চাপা গুঞ্জন। কেউ বলছেন, এমন মাছ জীবনে প্রথম দেখলেন। কেউ আবার পুরনো দিনের স্মৃতি টেনে বলছেন, বহু বছর আগে নাকি একবার পার্শবতী মঠবা‌ড়িয়ায় এমন কিছু ধরা পড়েছিল।
তবে এত বড় আকারে দেখা যায়নি। শিশুদের চোখে বিস্ময়, বড়দের চোখে কৌতূহল আর কোথাও কোথাও অজানা এক শঙ্কার ছায়া।
স্থানীয় জেলেদের কাছে এই ধরা নিছক কোনো মাছ ধরা নয়, বরং দীর্ঘ লড়াইয়ের ফসল।
বঙ্গোপসাগরের গভীর জলে নেমে এমন একটি প্রাণীকে জালে তোলা সহজ কাজ নয়। তাদের ভাষায়, সমুদ্র সবসময় একই রকম থাকে না।
কখনো শূন্য হাতে ফিরতে হয়, আবার কখনো হঠাৎ করে এমন অচেনা, বিরল কিছু ধরা পড়ে, যা পুরো দিনটাকেই অন্যরকম করে দেয়।
নিলামের সময় বন্দরের পরিবেশ বদলে যায়। সাধারণ দিনের মতো নয়, সেখানে ছিল বাড়তি উত্তেজনা। দর উঠছিল, কমছিল, আবার উঠছিল।
শেষ পর্যন্ত আড়াই লাখ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় আড়তদার আব্দুল হাই সরদার। এরপর সেটিকে আরও বেশি দামে বিক্রির আশায় মঠবা‌ড়িয়া হ‌য়ে পিরোজপুরের পারেরহাট মৎস্য বন্দরের দিকে পাঠানো হয়।
তবে টাকার অঙ্কের বাইরেও এই ঘটনাটি স্থানীয়দের কাছে এক ধরনের অভিজ্ঞতা হয়ে রয়ে গেল। সমুদ্রের অজানা গভীরতা যে কতটা বিস্ময় লুকিয়ে রাখে, তার একটি জীবন্ত উদাহরণ যেন ভেসে এলো ডাঙায়।
দৈনিক বরিশাল ২৪

করাতের মতো মুখ, ২৫ মনের দেহ উঠে এলো ডাঙ্গায়

মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’   সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি   ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী   ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত