কর্ম করে ভাগ্য বদলে ফেলেছেন মানিকগঞ্জের হিজড়া সম্প্রদায় - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪কর্ম করে ভাগ্য বদলে ফেলেছেন মানিকগঞ্জের হিজড়া সম্প্রদায় - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১১, ২০১৯ ৬:৪৪ অপরাহ্ণ
A- A A+ Print

কর্ম করে ভাগ্য বদলে ফেলেছেন মানিকগঞ্জের হিজড়া সম্প্রদায়

অনলাইন নিউজ: বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের প্রচেষ্টায় মানিকগঞ্জের হিজড়া সম্প্রদায় খুঁজে পেয়েছে নতুন ঠিকানা। হাবিবুর রহমানের সংগঠন উত্তরণ ফাউন্ডেশন মানিকগঞ্জ শহরের পুলিশ ক্লাব মার্কেটে সম্প্রতি হিজড়াদের জন্য চালু করেছে জেন্টস বিউটি পার্লার। উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডিআইজি হাবিবুর রহমান।

সমাজের সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করছে তার এ প্রতিষ্ঠান; যেখানে সমাজের অবহেলিত হিজড়ারা একজন স্বাভাবিক মানুষের মতো সেলুনে কাজ করে আত্মকর্মসংস্থানের পথ খুঁজে পাচ্ছে। এ পার্লার নতুনভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখাচ্ছে হিজড়াদের।

মানিকগঞ্জ জেন্টস বিউটি পার্লারে কর্মরত হিজড়া আঁখি জানান, একসময় তিনি অন্য হিজড়াদের সঙ্গে বিভিন্ন পরিবহনে টাকা উত্তোলন করতেন, যা তার কাছে ভিক্ষাবৃত্তির মতো মনে হতো। পার্লারে কাজের সুযোগ পেয়ে তিনি কর্মসংস্থানের পাশাপাশি সামাজিক মর্যাদাও পেয়েছেন। উত্তরণ ফাউন্ডেশনের হিজড়া কমিউনিটি লিডার অনন্যা জানান, ‘হাবিবুর রহমান স্যারকে পেয়ে নিজেদের আমরা অনেক ভাগ্যবান বলে মনে করছি। তিনি আমাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে অবহেলিত জীবন থেকে মুক্তি দিয়েছেন। আমরা এখন নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখি সামনে এগিয়ে যাবার।

দেশে যদি হাবিব স্যারের মতো আরো ১০ জন থাকতেন, তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকত না। সরকারও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে, আর্থিক সহযোগিতা দিয়ে আমাদের স্বাবলম্বী করার চেষ্টা করছে।’

মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামিম জানান, ‘তৃতীয় লিঙ্গের মানুষগুলো সত্যি আজ সমাজে অনেক অবহেলিত। তাদের নিয়ে ডিআইজি হাবিবুর রহমান স্যারের যে মহতি উদ্যোগ তা সমাজের জন্য অনুকরণীয়। স্যারের এই উদ্যোগ বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করেছে।’ এ প্রসঙ্গে ডিআইজি হাবিবুর রহমান বলেন, ‘সমাজের উন্নয়নের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হবে।

তাদের নানাভাবে কর্মমুখী করে গড়ে তুলতে হবে। বেদে ও হিজড়া সম্প্রদায় মানুষ হয়েও তারা মানুষের অধিকার থেকে বঞ্চিত। সঠিক দিকনির্দেশনা না পাওয়ায় বেঁচে থাকার তাগিদে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে তারা। এ জন্য তাদের আলোর পথ দেখাতে হবে।

এরই ধারাবাহিকতায় উত্তরণ ফাউন্ডেশনের মাধ্যমে মানিকগঞ্জে হিজড়াদের জন্য চালু করা হয়েছে জেন্টস বিউটি পার্লার। সারা দেশেই এর কার্যক্রম গড়ে তোলার পরিকল্পনা আছে।’ তিনি আরো বলেন, ‘দেশের সব নাগরিকের সমান অধিকার রয়েছে। সংবিধানে সবার জন্য সেই অধিকার রেখে গেছেন বঙ্গবন্ধু। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেই অধিকার অক্ষুণ্ন রাখতে কাজ করে চলেছেন।’

দৈনিক বরিশাল ২৪

কর্ম করে ভাগ্য বদলে ফেলেছেন মানিকগঞ্জের হিজড়া সম্প্রদায়

রবিবার, আগস্ট ১১, ২০১৯ ৬:৪৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বাবুগঞ্জে সাংবাদিক উজ্জল-এর পিতার ইন্তেকাল   বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন   দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান   ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও   ভূমিকম্পে ৩ জেলায় নিহত ৭   প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ   ২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়   ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ   ‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি   শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন   ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরে বিএনপির লিফলেট বিতরণ   কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন   পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা   এনসিপির কেন্দ্রীয় নেতা রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি   নারীদের সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বাবুগঞ্জে বিএনপির উঠান বৈঠক   চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ