কলাপাড়ায় নারী নির্যাতন প্রতিরোধে ‘পুরুষ সমাবেশ’ অনুষ্ঠিত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪কলাপাড়ায় নারী নির্যাতন প্রতিরোধে ‘পুরুষ সমাবেশ’ অনুষ্ঠিত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৯, ২০১৯ ২:১৫ পূর্বাহ্ণ
A- A A+ Print

কলাপাড়ায় নারী নির্যাতন প্রতিরোধে ‘পুরুষ সমাবেশ’ অনুষ্ঠিত

পটুয়াখালী জেলা প্রতিনিধি :“আমি আমার পরিবারে, সমাজে, কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে, রাস্তাঘাটে এবং গণপরিবহনসহ সকল স্থানে নারীর জন্য নিরাপদ পরিবেশ বজায় রাখতে ও নির্যাতন প্রতিরোধে নিজে সচেতন থাকব এবং অন্যদেরও সচেতন করতে অগ্রনী ভ‚মিকা পালন করব” এমনই দৃঢ় প্রতিজ্ঞার চেতনায় উজ্জীবিত হয়েছিলেন ‘পুরুষ সমাবেশ’-এ আগত পুরুষগণ।

আস্থা প্রকল্পের আয়োজনে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় বিভিন্ন বয়সী পেশাজীবি পুরুষদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমধর্মী আয়োজন।

আস্থা প্রকল্পটি নেদারল্যান্ডস এম্বাসির অর্থায়নে, ইউএনএফপিএ এবং আইন ও সালিশ কেন্দ্রের সহযোগিতায় পটুয়াখালী জেলায় মাঠ পর্যায়ে বাস্তবায়নে কাজ করছে সুশীলন।

‘পুরুষ সমাবেশ’-এর উদ্দেশ্য ছিল নারী ও কন্যা শিশুদের নির্যাতনের মুখে ঠেলে দেয় এমন সব ক্ষতিকর সামাজিক প্রথা ও রীতিনীতি সম্পর্কে পুরুষদের সচেতন করা এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় পুরুষরা যেন এগিয়ে আসেন সে জন্য তাদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

কলাপাড়া উপজেলার অফিসার্স ক্লাবে বৃহস্পতিবার ৮ আগস্ট এ সমাবেশ শুরু হয়।

প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: শফিকুল আলম বাবুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: শাহিনা পারভীন সীমা, হাসিনা পারভিন প্রোজেক্ট কো-অর্ডিনেটর আস্থা প্রকল্প, সুশীলন, পটুয়াখালী এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিও, গনমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:মুনিবুর রহমান এর সভাপতির স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের ম‚ল পর্ব।

এসময় আস্থা প্রকল্প নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয় যেখানে পারিবারিক নির্যাতন ও যৌন হয়রানির শিকার হলে কিভাবে আস্থা প্রকল্প সহায়তা করতে পারে এবং কী কী সরকারি সেবা গ্রহণ করে নির্যাতন হতে প্রতিকার পাওয়া সম্ভব তা তুলে ধরা হয়।

এরপর আস্থার থিম সঙ্গীতের মাধ্যমে পুরুষ সমাবেশে উপস্থিত অংশগ্রহণকারীরা নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে এগিয়ে আসার অঙ্গিকার রেখে সাক্ষর করেন। অতঃপর নারী নির্যাতন প্রতিরোধ করেছেন এবং ব্যক্তি জীবনে সকল কাজে নারীর প্রতি সহায়ক ভ‚মিকা রাখছেন এমন দুইজন পুরুষ তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং বাকিদের অনুপ্রাণিত করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান জনাব এস এম রাকিবুল আহসান বলেন, “আমাদের প্রত্যেককে শুরুতে নিজ নিজ পরিবার থেকে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ করতে হবে” অতিথিদের বক্তব্যদের পর মুক্ত আলোচনার সুযোগ দেওয়া হয় অনুষ্ঠানের অংশগ্রহণকারীদের।

নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সক্রিয় ভ‚মিকা রাখার শপথ গ্রহনের মাধ্যমে আয়োজনটি সমাপ্ত হয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কাওছার ইসলাম এসএমও আস্থা প্রকল্প সুশীলন।

দৈনিক বরিশাল ২৪

কলাপাড়ায় নারী নির্যাতন প্রতিরোধে ‘পুরুষ সমাবেশ’ অনুষ্ঠিত

শুক্রবার, আগস্ট ৯, ২০১৯ ২:১৫ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ভোট দিলেন আমির খসরু মাহমুদ   দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে ৩২ শতাংশ ভোট পড়েছে : ইসি সচিব   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে, কেন্দ্রগুলোতে উৎসবের আমেজ   বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক   সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু নির্বাচনের সাক্ষী হতে পারব: সিইসি   জাতীয় নির্বাচনের আগের রাতে যে দোয়া চাইলেন শায়খ আহমাদুল্লাহ   বরিশালে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ   ‘কেন ওরা রাজনীতিতে গেল, রিয়াজ পালিয়ে বেড়াচ্ছে কেন?’ ববিতার প্রশ্ন   ১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত   “এক সপ্তাহের জন্য হলেও বাবার জামিন চান এমপি প্রার্থী টিপুর কন্যা হাবিবা কিবরিয়া”   ভোলার গ্যাস কাজে লাগিয়ে দক্ষিনাঞ্চলে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে: বরিশালে তারেক রহমান   গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: বরিশালে তারেক রহমান   দীর্ঘ ২০ বছর পরে বরিশালের মাটিতে পা রাখলেন তারেক রহমান   আজ পবিত্র শবে বরাত   রমজান মাসে গরুর মাংস-মুরগি-ডিম ও দুধের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার   এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় আবারও বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড   চট্টগ্রাম বন্দরের অচলাবস্থার কারণে দেশের ক্ষতি হচ্ছে: নৌ-পরিবহন উপদেষ্টা   বরিশালে সরোয়ারের পক্ষে ভোট চাইতে বাড়ি বাড়ি ছুটছেন তৃণমুল নেতারা   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জাপা নেতা তাপসের শোক   সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকাল, সারাদেশে শোকের ছায়া