কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে স্পিডবোট ডুবি, শিশু নিখোঁজ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে স্পিডবোট ডুবি, শিশু নিখোঁজ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৩, ২০১৯ ১১:৫৩ পূর্বাহ্ণ
A- A A+ Print

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে স্পিডবোট ডুবি, শিশু নিখোঁজ

১৩

অনলাইন নিউজ: কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টে ১৮ যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এতে এক শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

তীব্র স্রোতের কারণে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর নৌরুটটিতে বন্ধ রাখা হয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল। তবে সীমিত আকারে ফেরি চলাচল করছে।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, সকালে শিমুলিয়া ঘাট থেকে ১৬ যাত্রী নিয়ে একটি স্পিডবোট কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে।স্পিডবোটটি মাঝ পদ্মায় এলে ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়। এ সময় স্পিডবোটের ১৬ জন যাত্রী পানিতে ডুবে যান। ঘাট থেকে অন্য স্পিডবোট গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, সকাল সাড়ে ৮টার দিকে শিমুলিয়া থেকে আসা স্পিডবোটটি মাঝ পদ্মায় ডুবে যায়। এতে স্পিডবোটে থাকা এক শিশু নিখোঁজ রয়েছেন বলে জানতে পেরেছি। বৈরী আবহাওয়ার কারণে সকাল পৌনে ৯টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।

তবে একাধিক সূত্র জানায়, এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

দৈনিক বরিশাল ২৪

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে স্পিডবোট ডুবি, শিশু নিখোঁজ

মঙ্গলবার, আগস্ট ১৩, ২০১৯ ১১:৫৩ পূর্বাহ্ণ
১৩

অনলাইন নিউজ: কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টে ১৮ যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এতে এক শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

তীব্র স্রোতের কারণে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর নৌরুটটিতে বন্ধ রাখা হয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল। তবে সীমিত আকারে ফেরি চলাচল করছে।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, সকালে শিমুলিয়া ঘাট থেকে ১৬ যাত্রী নিয়ে একটি স্পিডবোট কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে।স্পিডবোটটি মাঝ পদ্মায় এলে ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়। এ সময় স্পিডবোটের ১৬ জন যাত্রী পানিতে ডুবে যান। ঘাট থেকে অন্য স্পিডবোট গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, সকাল সাড়ে ৮টার দিকে শিমুলিয়া থেকে আসা স্পিডবোটটি মাঝ পদ্মায় ডুবে যায়। এতে স্পিডবোটে থাকা এক শিশু নিখোঁজ রয়েছেন বলে জানতে পেরেছি। বৈরী আবহাওয়ার কারণে সকাল পৌনে ৯টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।

তবে একাধিক সূত্র জানায়, এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  এক মাসে এক ডজন ডিমে দাম বেড়েছে ৩০–৪০ টাকা, সবজি–মাছ–মাংসও চড়া   তরমুজে ইঁদুর মারার বিষেই মৃত্যু একই পরিবারের সেই ৪ জনের   ভারত থেকে আসা পানির ঢলে নিমজ্জিত গোমস্তাপুরের বিস্তীর্ণ বোরো খেত, দিশাহারা কৃষক   চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে ঘরহারা পরিবারগুলো পাচ্ছে নতুন ঠিকানা, উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী   রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ   বৃষ্টির কাছে হার মানছে সবাই, চট্টগ্রাম শহরে অসহনীয় জলাবদ্ধতা   চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী   বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের   ইমতিয়াজ চৌধুরী লাখুটিয়া দাখিল মাদরাসার সভাপতি নির্বাচিত   ২০২৬ সালের এসএসসি পরীক্ষা উপলক্ষে স্কলার আইডিয়াল স্কুলের বিদায় সংর্বধনা অনুষ্ঠিত   বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড   সবজির দামে ঊর্ধ্বগতি, ভোগান্তিতে ক্রেতারা   বাবুগঞ্জের চাঁদপাশা হাইস্কুলের এসএসসি পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত   ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে   প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ, মানতে হবে যেসব নির্দেশনা   নাতে রাসূল ইভেন্টে বাবুগঞ্জ উপজেলায় ১ম হলেন চাঁদপাশা হাইস্কুল ও কলেজের ছাত্র সাদমান ইসলাম   আজ বাংলা নববর্ষ, উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন বরগুনার বেতাগীতে   শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বিভিন্ন নিয়োগ পরীক্ষাও আইনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে: বরিশালে শিক্ষামন্ত্রী   বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি তামিম ইকবাল   ৬ষ্ঠ শ্রেণিতে বাদপড়া শিক্ষার্থীদের ফের রেজিস্ট্রেশনের সুযোগ