কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ০৭, ২০২৪ ৯:৫৬ অপরাহ্ণ
A- A A+ Print

কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিভাগের ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে ৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে পটুয়াখালীর বাউফলে দুজন, পিরোজপুরে দুজন এবং ঝালকাঠিতে তিনজন মারা গেছেন।

সংশ্লিষ্ট জেলার প্রশাসনিক কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

ঝড় ও বজ্রপাতে নিহতরা হলেন- রুবি বেগম, অনিল পাল, হেলেনা বেগম, মিনারা বেগম, মাহিয়া আক্তার, রাতুল ও সুফিয়া বেগম।

জানা গেছে, রোববার সকাল সাড়ে ৯টার দিকে পিরোজপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে জেলার বিভিন্ন উপজেলা।

এ সময় ঝোড়ো বাতাস ও বৃষ্টিতে গাছচাপায় রুবি বেগম নামে এক নারী মারা যান। এছাড়াও ঝড় থেমে যাওয়ার পর গ্রামের একটি খাল থেকে অনিল পাল নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শারিকতলা ডুমুরিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমির হোসেন মাঝি বলেন, ‘রোববার সকালে ঘর থেকে বের হয়ে অনিল পাল ঝড়ের তাণ্ডবের মধ্যে পড়েন। ধারণা করছি, ঝড়ের কারণে সম্ভবত তিনি খালের মধ্যে পড়ে গিয়েছিলেন। ঝড় থামার পর তার মরদেহ উদ্ধার করা হয়।

পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘ঝড়ে গাছপালা উপড়ে পড়ে পিরোজপুর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য শুকনো খাবার ও ত্রাণের ব্যবস্থা করা হয়েছে।

‘নিহতদের পরিবারকে সরকারের তরফ থেকে আর্থিক সহযোগিতা করা হবে এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণ করে পরে জানানো হবে।’

পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক রমজান আলী বলেন, ‘ঝড়ের পর রুবি বেগম নামে এক নারীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এই ঝড়ে এখন পর্যন্ত ১২ থেকে ১৩ জনকে চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট, পোনাবালিয়া ইউনিয়ন ও কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নে ঝড়ের সময়ে মাঠ থেকে গরু আনতে গিয়ে দুই নারী ও এক কিশোরীর মৃত্যু হয়েছে।

তারা হলেন- শেখেরহাট এলাকার ফারুক হোসেনের স্ত্রী মিনারা বেগম, আওরাবুনিয়া ইউনিয়নের মৃত আলম গাজীর স্ত্রী হেলেনা বেগম ও পোনাবালিয়া এলাকার মো. বাচ্চুর ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়ে মাহিয়া আক্তার ঈশান।

রোববার বেলা ১১টার দিকে ঝড় শুরু হয়।

ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল বলেন, ‘ঝালকাঠিতে ঝড়ের সময় মাঠে গরু আনতে গিয়ে দুই উপজেলায় এক শিশু ও দুই নারীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা হবে।’

পটুয়াখালীর বাউফল উপজেলায় সকাল সাড়ে ১০টা থেকে ১১টা ৫ মিনিট পর্যন্ত বয়ে যাওয়া ঝড়ে রাতুল নামে এক কিশোর ও সুফিয়া বেগম নামের এক বৃদ্ধা প্রাণ হারিয়েছেন।

রাতুল উপজেলার নাজিরপুর ইউনিয়নের রায় তাঁতের কাঠি গ্রামের জহির সিকদারের ছেলে। তাকে রাস্তায় মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে- বজ্রপাতের শব্দে হার্ট অ্যাটাক করে সে মারা গেছে।

আর সুফিয়া বেগম দাশপাড়া ইউনিয়নের চরআলগী গ্রামের মৃত আহম্মেদ প্যাদার স্ত্রী। ঘরের উপর গাছ পড়ে তিনি মারা যান।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মারজান বলেন, ‘রাতুলকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। তার শরীরে বজ্রপাতে ঝলসানোর কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে বজ্রপাতের শব্দে হার্ট অ্যাটাক করে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

দাশপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এনএম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ঘরের উপর গাছ ভেঙে পড়ে সুফিয়া বেগম মারা যান।’

এছাড়া ঝড়ে বিভিন্ন এলাকায় গাছ পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সেগুলো সরানো হচ্ছে। পুরো এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বরিশাল বিভাগীয় আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহম্মেদ বলেন, বিভাগের উপকূলীয় এলাকা পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনার ওপর দিয়ে কালবৈশাখী বয়ে গেছে।

এখন পর্যন্ত বরিশাল জেলায় ১৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে পটুয়াখালী, বরগুনা ও পিরোজপুরে বৃষ্টি এবং বাতাসের গতি অস্বাভাবিক ছিল।

পটুয়াখালীর খেপুপাড়া আবহাওয়া অফিসের সঙ্গে যোগাযোগ করে তাদের পাওয়া যায়নি।

জানা গেছে, ঝড়ে বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তারের ওপর গাছ পড়ে লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। এজন্য পিরোজপুর ও বরগুনার তথ্য অফিসের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভাগের ৪২টি উপজেলার মধ্যে ৩০টিরও বেশি উপজেলায় কালবৈশাখী ঝড় আঘাত হানে। এসব এলাকায় শতাধিক সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার।

শেয়ার করুন :
দৈনিক বরিশাল ২৪

কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি

রবিবার, এপ্রিল ৭, ২০২৪ ৯:৫৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জাপা নেতা তাপসের শোক   সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকাল, সারাদেশে শোকের ছায়া   চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার   নোয়াখালী-৫ আসনে ‘সাবেক মানবিক পুলিশ’ শওকত হোসেন স্বতন্ত্র প্রার্থী   ভোলা-১ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানের বিরুদ্ধে লড়বেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ   বরিশাল-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জহির উদ্দিন   বাউফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের হিড়িক   বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হতে নির্বাচন কমিশনে   আকাঙ্ক্ষা ভরা ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন করলেন তারেক রহমান   তারেক রহমানকে নিয়ে পার্থর সেই বক্তব্য ভাইরাল   তীব্র শীত উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত ৩০০ ফিট এলাকা   তারেক রহমানকে বরণ করতে নেতাকর্মীদের নিয়ে ঢাকায় বিএনপি নেত্রী নাসরীন   ইলিয়াসের ফেসবুক পেজ সরিয়ে দিল মেটা   উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সঙ্গে ঐক্য ও নির্বাচন রক্ষার আহ্বান জামায়াতের   রাতে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে থাকবে হাদির মরদেহ   ওসমান হাদির মৃত্যুতে সর্বস্তরে শোকের ছায়া   বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত