কাশ্মীর থেকে দ্রুত কারফিউ তুলে নিতে বলল ওআইসি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪কাশ্মীর থেকে দ্রুত কারফিউ তুলে নিতে বলল ওআইসি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৭, ২০১৯ ২:০৫ অপরাহ্ণ
A- A A+ Print

কাশ্মীর থেকে দ্রুত কারফিউ তুলে নিতে বলল ওআইসি

ইসলামি সহযোগিতা সংস্থা-ওআইসি অধিকৃত কাশ্মীর থেকে দ্রুত কারফিউ তুলে নিতে বলেছে ভারতকে।

১২ দিন অবরুদ্ধ থাকায় কাশ্মীর উপত্যকায় জীবনযাত্রা অচল হয়ে গেছে বলে এক বিবৃতিতে সংস্থাটি দাবি করেছে। খবর ডনের।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ওআইসির ওই সিদ্ধান্তের ভিডিও প্রকাশ করে এটিকে তার দেশের একটি কূটনৈতিক সফলতা হিসেবে বর্ণনা করেছেন।

তিনি বলেন, সম্প্রতি জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির সভায় কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনা করায় সবাই এ বিষয়ে অবগত হয়ে এ বিবৃতি দিয়েছেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে অবরুদ্ধ অবস্থায় থাকার ফলে কাশ্মীরিদের খাবারসহ নিত্য প্রয়োজনীয় সব কিছু শেষ হয়ে গেছে।

কারফিউর কারণে ওষুধ কিনতে পারছেন না, রোগীদের হাসপাতালে নেয়া যাচ্ছে না।

শাহ মেহমুদ কুরেশি বলেন, কাশ্মীর থেকে কারফিউ প্রত্যাহার করা শুধু পাকিস্তানের দাবি না, এটা সমস্ত মুসলিম উম্মার দাবি। এ ব্যাপারে তিনি জাতিসংঘকে নীরবতা ভেঙে কার্যকর পদক্ষেপ নিতে বলেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ভারতের পার্লামেন্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে সেখানে কেন্দ্রের শাসন জারি করে। একই সঙ্গে সেখানে যাতে কোনো ধরনের আন্দোলন না হয় এ জন্য সব রাজনৈতিক নেতাদের বন্দি করে অনির্দিস্টকালের জন্য কারফিউ জারি করা হয়।

দৈনিক বরিশাল ২৪

কাশ্মীর থেকে দ্রুত কারফিউ তুলে নিতে বলল ওআইসি

শনিবার, আগস্ট ১৭, ২০১৯ ২:০৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বাবুগঞ্জে সাংবাদিক উজ্জল-এর পিতার ইন্তেকাল   বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন   দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান   ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও   ভূমিকম্পে ৩ জেলায় নিহত ৭   প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ   ২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়   ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ   ‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি   শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন   ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরে বিএনপির লিফলেট বিতরণ   কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন   পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা   এনসিপির কেন্দ্রীয় নেতা রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি   নারীদের সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বাবুগঞ্জে বিএনপির উঠান বৈঠক   চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ