‘কেন ওরা রাজনীতিতে গেল, রিয়াজ পালিয়ে বেড়াচ্ছে কেন?’ ববিতার প্রশ্ন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪‘কেন ওরা রাজনীতিতে গেল, রিয়াজ পালিয়ে বেড়াচ্ছে কেন?’ ববিতার প্রশ্ন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ০৭, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ
A- A A+ Print

‘কেন ওরা রাজনীতিতে গেল, রিয়াজ পালিয়ে বেড়াচ্ছে কেন?’ ববিতার প্রশ্ন

৮২৯

অনলাইন নিউজঃ শিল্পীদের রাজনীতিতে জড়ানো উচিত নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা। একুশে পদক প্রাপ্তির পর জাতীয় দৈনিক ‘প্রথম আলো’তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি মনে করি, শিল্পীদের একেবারেই রাজনীতিতে জড়ানো উচিত নয়। একজন শিল্পী যেভাবে কাজ করেছেন, পুরস্কার ও সম্মাননা পেয়েছেন, একটা সময় দেশের মানুষ তাদের অনেক ভালোবাসেন। কিন্তু যে মুহূর্তে শিল্পী রাজনীতিতে জড়ান, সব কিছু জিরো হয়ে যায়।”

এ সময় তিনি একুশে পদক প্রাপ্তির জন্য ভক্ত-দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘‘ভক্ত-দর্শকের ভালোবাসায় আমি ববিতা হয়েছি, একটা পর্যায়ে পৌঁছেছি। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”

সাক্ষাৎকারে শিল্পীদের রাজনীতিতে জড়ানোর নেতিবাচক দিক তুলে ধরে ববিতা বলেন, “শিল্পী সবসময় শিল্পী। সে রাজনীতি সচেতন হবে, কিন্তু কেন সে রাজনীতি করবে? এটা আমার খুব অপছন্দ। যে যা-ই বলুক, আমার একটাই কথা—শিল্পীরা কখনোই রাজনীতিতে যাবে না।”

এ সময় তিনি অভিনেতা রিয়াজ ও ফেরদৌসের প্রসঙ্গ টেনে বলেন, “এই যে দেখেন—রিয়াজ, ফেরদৌসসহ আরও কে কে তো শিল্পী হিসেবে ভালোই ছিল। কেন ওরা রাজনীতিতে গেল! রিয়াজ এখন পালিয়ে বেড়াচ্ছে কেন? রাজনীতি এমন একটা জায়গা, এখানে কাল কী হবে কেউ বলতে পারে না। এসব কারণে শিল্পী হিসেবে মানুষ তার নাম ভুলে যাচ্ছে।”

ববিতা মনে করেন একজন শিল্পীর গ্রহণযোগ্যতা রাজনীতিবিদের চেয়েও বেশি। তিনি বলেন, “যত দিন দল ক্ষমতায়, রাজনীতিবিদ তত দিন শক্তিশালী। যে মুহূর্তে দল ক্ষমতায় নাই, রাজনীতিবিদের সবকিছু তখনই শেষ। কিন্তু একজন শিল্পীর ক্ষমতা সবসময় থেকে যাবে, যত দিন যাবে বাড়বে।”

উল্লেখ্য গত ৫ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চলতি বছর একুশে পদক প্রাপ্তদের নাম ঘোষণা করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ববিতা একুশে পদক চলচ্চিত্রকার, সাহিত্যিক জহির রায়হানকে উৎসর্গ করেছেন।

দৈনিক বরিশাল ২৪

‘কেন ওরা রাজনীতিতে গেল, রিয়াজ পালিয়ে বেড়াচ্ছে কেন?’ ববিতার প্রশ্ন

শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের পক্ষকাল ব্যাপী সহীহ কোরআন প্রশিক্ষণ সম্পন্ন   বরিশাল বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনায় তসলিম উদ্দিন, দাবি জোড়ালো হচ্ছে তৃণমূলে    রাষ্ট্রের মালিক জনগণ; আমরা তাদের সেবক মাত্র: চট্টগ্রামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের মানবন্টন দেখুন   ১৬ মার্চ থেকে সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি শুরু   চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে   আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান