খালেদা জিয়া মুক্তি মানে অবরুদ্ধ গণতন্ত্রের মুক্তি: সরোয়ার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪খালেদা জিয়া মুক্তি মানে অবরুদ্ধ গণতন্ত্রের মুক্তি: সরোয়ার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১৭, ২০১৯ ৭:১৪ অপরাহ্ণ
A- A A+ Print

খালেদা জিয়া মুক্তি মানে অবরুদ্ধ গণতন্ত্রের মুক্তি: সরোয়ার

শামীম আহমেদ: ১৮ জুলাই বৃহস্পতিবার বরিশাল বিভাগীয় সমাবেশ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে বরিশাল জেলা ও নগর বিএনপি।

বুধবার বেলা সাড়ে ১১টায় নগরের সদর রোডস্থ জেলা ও নগর বিএনপি’র কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, আমরা চেয়েছিলাম বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাভাবিক
মুক্তি।

কিন্তুু সরকার সু-কৌশলে তাকে জেলে বন্দি করে রাখতে চায়। স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য খালেদা জিয়ার মুক্তির বিকল্প নেই।

আমরা মনে করি তিনি জেল থেকে বের হলে অবরুদ্ধ গণতন্ত্রের মুক্তিপাবে। তিনি বলেন, বর্তমান সরকার রাতের আধারে ভোট কারচুপি করে নির্বাচিত হয়েছে। তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে।

উপজেলায় যে নির্বাচন হয় তাতে এখন আওয়ামী লীগও ভোট দিতে কেন্দ্রে যায় না। রাজনীতি এখন রাজনীতিবীদদের হাতে নেই।

সংসদে আওয়ামী লীগই বিরোধী দলের কাজ করছে। সংসদে বিএনপি’র যে নির্বাচিত এমপি রয়েছে তাদের কথা বলতে দেয়া হচ্ছে না। দেশে হত্যা খুন গুম ধর্ষণের সাথে সরকারের লোকজনই জড়িত রয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরো বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, গ্যাস, কৃষকের ন্যায্য পাওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে। এমন ক্লান্তিকালে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির প্রয়োজন। তাই আমরা বরিশার থেকে আন্দোলনের সুচনা করছি।

বরিশালবাসি জাগ্রত হয়ে ১৮ জুলাই’র সমাবেশে যোগদান করবে। এতেও যদি খালেদা জিয়ার মুক্তি না হয়, তবে আগামীতে আরো কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।

মজিবর রহমান সরোয়ার অভিযোগ করে বলেন, ১৮ জুলাই’র সমাবেশকে কেন্দ্র করে বিএনপিকে কোন প্রকার সমাবেশ করতে দেয়া হচ্ছে না। শুধুমাত্র বুধবারের জন্য শহরে মাইকিং এর অনুমতি দেয়া হয়েছে।

তাছাড়া বিভিন্ন এলাকায় নেতা-কর্মীদের ধরপাকর ও হয়রানী করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে সরোয়ার বলেন, এই সমাবেশে যাতে কোন প্রকার বাধা এবং হয়রানী না করা হয় বিষয়ে আপনারা সহযোগিতা করুন।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিছ আক্তার জাহান শিরিন, সাবেক মেয়র আহসান হাবিব কামাল, সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু,

উত্তর জেলা বিএনপি’র সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এবায়েদুল হক চাঁন, সাধারণ সম্পাদক এ্যাড. আবুল কালাম শামীন, মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার প্রমুখ।

দৈনিক বরিশাল ২৪

খালেদা জিয়া মুক্তি মানে অবরুদ্ধ গণতন্ত্রের মুক্তি: সরোয়ার

বুধবার, জুলাই ১৭, ২০১৯ ৭:১৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বাবুগঞ্জে সাংবাদিক উজ্জল-এর পিতার ইন্তেকাল   বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন   দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান   ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও   ভূমিকম্পে ৩ জেলায় নিহত ৭   প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ   ২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়   ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ   ‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি   শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন   ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরে বিএনপির লিফলেট বিতরণ   কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন   পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা   এনসিপির কেন্দ্রীয় নেতা রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি   নারীদের সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বাবুগঞ্জে বিএনপির উঠান বৈঠক   চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ