খুলনায় বন্ধুদের মোটরসাইকেল প্রতিযোগিতায় কেড়ে নিল যুবকের প্রাণ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪খুলনায় বন্ধুদের মোটরসাইকেল প্রতিযোগিতায় কেড়ে নিল যুবকের প্রাণ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১২, ২০১৯ ৩:৫৪ অপরাহ্ণ
A- A A+ Print

খুলনায় বন্ধুদের মোটরসাইকেল প্রতিযোগিতায় কেড়ে নিল যুবকের প্রাণ

৩১

অনলাইন নিউজ: খুলনার পাইকগাছায় মোটরসাইকেল নিয়ে প্রতিযোগিতায় নেমে সায়েক নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও তিনজন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শিববাটি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে কয়েকজন বন্ধু মিলে দ্রুতগতিতে মোটরসাইকেলের প্রতিযোগিতা করছিল।

মোটরসাইকেলগুলো শিববাটি ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় সায়েক, নাহিষ, আকাশ ও শংকর মণ্ডল নামে তিন যুবক মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন রাস্তার ওপর। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক সায়েককে মৃত ঘোষণা করেন।

আহত অপর তিনজনের মধ্যে দুজনের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার জানিয়েছেন।

পাইকগাছা থানার ওসি মো. এমদাদুল হক শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিক বরিশাল ২৪

খুলনায় বন্ধুদের মোটরসাইকেল প্রতিযোগিতায় কেড়ে নিল যুবকের প্রাণ

সোমবার, আগস্ট ১২, ২০১৯ ৩:৫৪ অপরাহ্ণ
৩১

অনলাইন নিউজ: খুলনার পাইকগাছায় মোটরসাইকেল নিয়ে প্রতিযোগিতায় নেমে সায়েক নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও তিনজন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শিববাটি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে কয়েকজন বন্ধু মিলে দ্রুতগতিতে মোটরসাইকেলের প্রতিযোগিতা করছিল।

মোটরসাইকেলগুলো শিববাটি ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় সায়েক, নাহিষ, আকাশ ও শংকর মণ্ডল নামে তিন যুবক মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন রাস্তার ওপর। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক সায়েককে মৃত ঘোষণা করেন।

আহত অপর তিনজনের মধ্যে দুজনের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার জানিয়েছেন।

পাইকগাছা থানার ওসি মো. এমদাদুল হক শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী