‘গাঙচিল’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪‘গাঙচিল’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২২, ২০১৯ ৩:১৭ অপরাহ্ণ
A- A A+ Print

‘গাঙচিল’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৪৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিমান বাংলাদেশের স্বাধীনতার একটি প্রতীক। যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশে যাত্রীসেবা বাড়ানোর জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আরও কিছু বিমান ক্রয় করব। আর আমার ‘গাঙচিল’ যেন ভালোভাবে ডানা মেলে উড়তে পারে, সবাই যত্ন নিবেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিমান বাংলাদেশের বহরে যুক্ত হওয়া বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির নতুন বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ‘গাঙচিল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

বিমানের গুরুত্ব তুলে ধরে শেখ হাসিনা আরও বলেন, বিমান আমাদের নিজস্ব সম্পদ, তাই এর সুষ্ঠু রক্ষণাবেক্ষণ আমাদের নৈতিক দায়িত্ব। পৃথিবীর বিভিন্ন দেশে যখন আমাদের বিমান যায়, তখন পৃথিবীর মানুষ বাংলাদেশকে চিনবে-জানবে এবং বুঝবে। বিমান পরিচালনার ক্ষেত্রে আপনাদেরকে (দায়িত্বরত) আমি বলবো, আপনারাও সেই আন্তরিকতার সঙ্গে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বিমান পরিচালনা করবেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রা যদি অব্যাহত থাকে তাহলে সকল পরিবার সকলেই সুন্দর জীবন যাপন পাবে। আমাদের লক্ষ্য সেটাই। আমরা চাই তৃণমূলের একজন মানুষকেও যেন একটি সুন্দর জীবন দিতে পারি। সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। জীবনকে আরো উন্নত করার দিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি।

এরআগে প্রধানমন্ত্রী সকাল ১১.৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে গাঙচিল’র শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পর সর্বাধুনিক প্রযুক্তির এ বিমানটি আজ বিকাল সাড়ে পাঁচটায় প্রথম বাণিজ্যিক ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার।

এর আগে গত ২৫ জুলাই কোনো যাত্রা বিরতি ছাড়াই সিয়াটল থেকে সরাসরি ঢাকায় এসে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩য় বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ‘গাঙচিল’। এর মধ্যে দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াচ্ছে ১৫।

দৈনিক বরিশাল ২৪

‘গাঙচিল’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার, আগস্ট ২২, ২০১৯ ৩:১৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী