গাছ নেয় জনগন, দায়ী হয় চেয়ারম্যান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪গাছ নেয় জনগন, দায়ী হয় চেয়ারম্যান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৬, ২০১৯ ৫:৩৭ অপরাহ্ণ
A- A A+ Print

গাছ নেয় জনগন, দায়ী হয় চেয়ারম্যান

শামীম আহমেদ: বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া মাহিলাড়া-ছয়গ্রাম চার কিলোমিটার সড়কের বিভিন্ন প্রজাতির রোপণকৃত গাছ স্ব স্ব জমির মালিকরা কেটে নিয়ে গেছে বলে জানিয়েছেন ওই সড়কের দুই পাশে চারা রোপনকারী সৈকত গুহ পিকলু।

রহস্যজনক কারনে জমির মালিকদের কেটে নেয়া গাছের দায়ভার তাকেই বহন করতে হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, ১৯৯৯ সালে বরিশাল সড়ক ও জনপথ অধিদপ্তরের কাছ থেকে মাহিলাড়া-ছয়গ্রাম চার কিলোমিটার সড়কে গাছের চারা রোপনের জন্য তিনি ইজারা নিয়ে সড়কের দুইপাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন।

সড়ক ও জনপথ বিভাগ উল্লিখিত সড়কের জমি অধিগ্রহন না করায় অতিসম্প্রতি স্ব স্ব জমির মালিকরা তার লাগানো গাছ কেটে নিয়ে যায়।

তিনি আরও বলেন, জলবায়ুর ঝূঁকি মোকাবেলায় গত কয়েকবছর যাবত মাহিলাড়া ইউনিয়নের সরকারী সড়ক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচী শুরু করে সফলতা অর্জন করেন। ফলে ২০১৮ সালে বৃক্ষরোপনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারের জন্য আবেদন করা হয়।

জাতীয় পুরস্কারের জন্য তার নাম চুরান্ত হওয়ার পর থেকে গৌরনদীর এক ব্যক্তি তার বিরুদ্ধে উঠে পরে লেগে যায়। এমনকি জাতীয় পুরস্কার পাওয়ার থেকেও ওই ব্যক্তির তৎপরতা অব্যাহত থাকে। তারই ধারাবাহিকতায় সাংবাদিকদের কাছে মিথ্যে তথ্য দিয়ে তার (পিকলু) বিরুদ্ধে মাহিলাড়া-ছয়গ্রাম চার কিলোমিটার সড়কের গাছ কেটে নেওয়ার অপ্রচার চালানো হয়।

সর্বশেষ উপজেলা প্রশাসনকে ব্যবহার করে তার (পিকলু) বিরুদ্ধে সরকারী গাছ কেটে নেওয়ার একটি মিথ্যে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে দাখিল করা হয়।

তিনি অভিযোগ করে আরও বলেন, আমার লাগানো গাছও কেটে নেওয়া হলো, অথচ আমার কোন বক্তব্য না নিয়েই আমার বিরুদ্ধেই গোপনে মিথ্যে তদন্ত প্রতিবেদন দিয়ে জমির মালিকদের কেটে নেয়া গাছের দায়ভারও আমার উপর চাপিয়ে দেয়া হলো।

এব্যাপারে তিনি সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

দৈনিক বরিশাল ২৪

গাছ নেয় জনগন, দায়ী হয় চেয়ারম্যান

মঙ্গলবার, আগস্ট ৬, ২০১৯ ৫:৩৭ অপরাহ্ণ | আপডেটঃ আগস্ট ০৬, ২০১৯ ৫:৪২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বাবুগঞ্জে সাংবাদিক উজ্জল-এর পিতার ইন্তেকাল   বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন   দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান   ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও   ভূমিকম্পে ৩ জেলায় নিহত ৭   প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ   ২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়   ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ   ‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি   শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন   ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরে বিএনপির লিফলেট বিতরণ   কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন   পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা   এনসিপির কেন্দ্রীয় নেতা রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি   নারীদের সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বাবুগঞ্জে বিএনপির উঠান বৈঠক   চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ