‘গাড়ি আমার ওপরে তুলে দেন’ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪‘গাড়ি আমার ওপরে তুলে দেন’ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১১, ২০১৯ ৭:৫৮ অপরাহ্ণ
A- A A+ Print

‘গাড়ি আমার ওপরে তুলে দেন’

অনলাইন নিউজ: রাজধানীর তেজগাঁও কলোনী বাজার গরুর হাট এলাকা। বেলা পৌনে ১২টায় হাটের হাসিল ঘরের সামনে চোখে পড়ল একটি মানুষের জটলা। জটলার কারণে গাড়ি আটকে সামান্য যানজট সৃষ্টি হয়েছে মূল সড়কে। কাছে গিয়ে দেখা গেল এক ব্যক্তি মিনি ট্রাকের সামনে শুয়ে পড়েছেন।

তিনি বার বার বিলাপ করতে করতে বলছেন, ‘গাড়ি আমার ওপরে তুলে দেন। আমি বাঁচতে চাইনা গো। আল্লাহ আল্লাহ। আমারে আপনারা মাইরা ফালান। ও মা গো আল্লাহ রে।’ উপস্থিত মানুষের জটলার মধ্যে হঠাৎ দৌড়ে আসেন হাট ইজারাদার কর্তৃপক্ষের এক ব্যক্তি।

তার সঙ্গে আসেন এক পুলিশ সদস্য। সড়কের মধ্যখানে থেকে ওই ব্যক্তিকে টেনে তুলে নিয়ে বসালেন একটি জায়গায়। সবাই নানা রকমের সান্ত্বনা বাণী শোনাচ্ছেন তাকে। কিন্তু কোনোভাবেই থামানো যাচ্ছে না ওই ব্যক্তির কান্না।

খোঁজ নিয়ে জানা গেল, ওই ব্যক্তি একজন গরু ব্যবসায়ী। হাটে ১৮টি গরু নিয়ে এসেছেন তিনি। এর মধ্যে বিক্রি হয় ১৬টি। গরু বিক্রির মোট ২৮ লাখ টাকা ছিনতাই হয়েছে তার। ওই গরু ব্যবসায়ীর নাম মো. হানিফ শেখ। তিনি জানান, তার গ্রামের বাড়ি রাজশাহীতে।

ধার-দেনা করে কোরবানির হাটে ১৮টি গরু নিয়ে এসেছেন। ইতিমধ্যে ১৬টি গরু ২৮ লাখ টাকায় বিক্রি হয়েছে। নগদ টাকা কাছে রাখা নিরাপদ না। তাই ভেবে ছেলে এবং জামাইয়ের মাধ্যমে টাকাগুলো বাড়িতে পাঠাচ্ছিলেন তিনি। তিনি আরও জানান, আজ রোববার সকাল ৮টার দিকে তার ছেলে এবং জামাইসহ তিনজন হাটের পাশে থেকে একটি সিএনজি নিয়ে গাবতলির দিকে রওনা হন।

কিন্তু পথেই ঘটে ছিনতাইয়ের ঘটনা। ছিনতাইয়ের ঘটনার শিকার ওই সিএনজিতে থাকা বাচ্চু শেখ ফিরে এসেছেন। তিনি ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ২৮ লাখ টাকা নিয়ে তারা তিনজন একটি সিএনজিতে করে গাবতলি যাচ্ছিলেন।

কিন্তু আসাদ গেট এলাকায় যাওয়ার পরে হঠাৎ চালক সিএনজি থামিয়ে দিয়ে বলে ইঞ্জিনে সমস্যা। এই বলে চালক সিএনজি থামিয়ে নামেন। সঙ্গে সঙ্গেই দুইজন লোক এসে বলে তোরা ছিনতাইকারী। সিএনজি থেকে নেমে আয়। এমন কথা শুনে তারা নিজেদের গরু ব্যবসসায়ী পরিচয় দেয়।

বাচ্চু শেখ জানান, তবুও কথা না শুনে চেক করার নাম করে সিএনজি থেকে নামায়। এরপর একটি স্থানে নিয়ে তারা নানা প্রশ্ন করা শুরু করে। ইতিমধ্যে সিএনজি চালক টাকার ব্যাগসহ লাপাত্তা হয়েছে যায়। পরে তারা চিৎকার দেওয়া শুরু করলে উপস্থিত ব্যক্তিরাও দ্রুত সেখানে থেকে সটকে পড়েন।

ভুক্তভোগী হানিফ শেখ জানান, ঘটনার পরে তারা দ্রুত বিষয়টি পুলিশকে জানায়। পরে হাটের পুলিশ সদস্যদের পরামর্শে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তার ছেলে।

এ বিষয়ে মোহাম্মাদপুর থানার পরিদর্শক অপারেশ মো. শরিফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল সুনির্দিষ্ট করে বলতে পারছেন না ভিকটিমরা। সে কারণে মোহাম্মাদপুর থানার একটি টিম ও শেরে-ই-বাংলা নগর থানার অপর একটি টিম ঘটনাটি তদন্তে কাজ করছে।’

দৈনিক বরিশাল ২৪

‘গাড়ি আমার ওপরে তুলে দেন’

রবিবার, আগস্ট ১১, ২০১৯ ৭:৫৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বাবুগঞ্জে সাংবাদিক উজ্জল-এর পিতার ইন্তেকাল   বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন   দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান   ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও   ভূমিকম্পে ৩ জেলায় নিহত ৭   প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ   ২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়   ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ   ‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি   শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন   ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরে বিএনপির লিফলেট বিতরণ   কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন   পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা   এনসিপির কেন্দ্রীয় নেতা রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি   নারীদের সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বাবুগঞ্জে বিএনপির উঠান বৈঠক   চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ