গুজব বন্ধে পটুয়াখালীতে পথসভা, মাইকিং করেছে ঝালকাঠি জেলা পুলিশ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪গুজব বন্ধে পটুয়াখালীতে পথসভা, মাইকিং করেছে ঝালকাঠি জেলা পুলিশ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২৪, ২০১৯ ১:৪৫ পূর্বাহ্ণ
A- A A+ Print

গুজব বন্ধে পটুয়াখালীতে পথসভা, মাইকিং করেছে ঝালকাঠি জেলা পুলিশ

নিজস্ব প্রতিনিধি: পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে এই ধরনের গুজব বন্ধে পটুয়াখালী জেলায় পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সোমবার (২৩ জুলাই) সকাল থেকে জেলার কয়েকটি উপজেলার সর্বত্র মাইকিং করে প্রচার চালানো হচ্ছে। জনসাধারণকে সচেতন হওয়ার পাশাপাশি তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে। কোনো ধরনের গুজবে কান না দিতে স্কুল কলেজের অভিভাবকদেরও সচেতন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার একাধিক স্থানে লিফলেট বিতরণ ও কয়েকটি পথসভা করেছে জেলা পুলিশ।

এতে অংশ নেন পটুয়াখালী পুলিশের এসপি মো. মইনুল হাসান। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, ‘কোনো ইভটিজিং বা অপরাধমূলক কাজ হলে প্রথমে আপনারাই তা প্রশাসনকে বলেন। আর প্রশাসন তার ব্যবস্থা নেয়। আপনারা গুজবের আশ্রয় নিয়ে দেশে অস্থীতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না। গুজবের দ্বারা কোনো অপরাধ সংগঠিত হলে তা রাষ্ট্রবিরোধী কাজের শামিল। এছাড়া গণপিটুনি দিয়ে মানুষ মারা বড় ধরনের অপরাধ। এগুলো থেকে নিজেকে বিরত রাখুন।’

একই দিনে শহরের বাস টার্মিনাল ও পটুয়াখালী-বরিশাল-কলাপাড়া মহাসড়কের কয়েকটি পয়েন্টে পথসভা করেন এসপি। এ সময় তার সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, শেখ বেলাল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

এদিকে একই বিষয়ে বিভ্রান্ত না হতে ঝালকাঠিতে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে জেলা পুলিশ। মঙ্গলবার বিকালে শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

পদ্মাসেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে, এটি সম্পূর্ণ গুজব। এ ধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয় কর্মসূচি থেকে। ছেলেধরা সন্দেহে কাউকে গণধোলাই দিয়ে আইন নিজের হাতে তুলে না নিতে অনুরোধ করা হয় জেলা পুলিশের পক্ষ থেকে।

গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য জেলার ৪ উপজেলাতে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

সচেতনতামূলক কর্মসূচিতে বক্তব্য রাখেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম.এম মাহমুদ হাসান, ঝালকাঠি থানার ওসি শোনিত কুমার গায়েনসহ পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক বরিশাল ২৪

গুজব বন্ধে পটুয়াখালীতে পথসভা, মাইকিং করেছে ঝালকাঠি জেলা পুলিশ

বুধবার, জুলাই ২৪, ২০১৯ ১:৪৫ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বাবুগঞ্জে সাংবাদিক উজ্জল-এর পিতার ইন্তেকাল   বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন   দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান   ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও   ভূমিকম্পে ৩ জেলায় নিহত ৭   প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ   ২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়   ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ   ‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি   শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন   ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরে বিএনপির লিফলেট বিতরণ   কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন   পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা   এনসিপির কেন্দ্রীয় নেতা রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি   নারীদের সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বাবুগঞ্জে বিএনপির উঠান বৈঠক   চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ