গুরুতর আহত কনস্টেবলকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪গুরুতর আহত কনস্টেবলকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৭, ২০১৯ ২:২১ পূর্বাহ্ণ
A- A A+ Print

গুরুতর আহত কনস্টেবলকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ

নিজস্ব প্রতিনিধি: যশোরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল ফারুক আহমেদকে উন্নত চিকিৎসার জন্য বেসরকারি এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে। সহকর্মীর জীবন বাঁচাতে এ উদ্যোগ নিয়েছেন যশোর পুলিশ সুপার। শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় কনস্টেবল ফারুককে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশে রওয়ানা হয়। ফারুক আহমেদকে ঢাকার অ্যাপোলো হসপিটালে ভর্তি করা হয়েছে।

যশোর সদর কোর্টে কর্মরত কনস্টেবল ফারুক আহমেদ (৫২) আজ সকালে সড়ক দুর্ঘটনার শিকার হন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে ফারুক আহমেদ শহরের চিত্রামোড়ে দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলছিলেন। ওইসময় ঢাকা থেকে খুলনামুখী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস মণিহার এলাকার দিকে যাচ্ছিল।

বাসটি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।  স্থানীয়রা তাকে উদ্ধার যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে রক্ত জমাট বেঁধে যাওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়। এরপর যশোর পুলিশ বিভাগ ফারুক আহমেদককে যশোরস্থ সিএমএইচে ভর্তি করে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার জানান, সিএমএইচে পরীক্ষা নিরীক্ষায় তার ডান পায়ের টিবিয়া ফিবুলা (Tibia Fibula), কোমরের জয়েন্টে ভাঙ্গা এবং মস্তিষ্কে রক্ত ক্ষরণ পাওয়া যায়। জীবন রক্ষার্থে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

এরপর পুলিশ সুপার মঈনুল হকের উদ্যোগে বিকেলে বেসরকারি এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, কনস্টেবল ফারুক আহমেদকে ঢাকায় নেবার পর পপুলার হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে উন্নত চিকিৎসা সেবা সম্ভব হবে না জানার পর তাকে এ্যাপোলো হসপিটালে ভর্তি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার আরো জানান, দুর্ঘটনার পর বাস ও বাসের চালককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক বরিশাল ২৪

গুরুতর আহত কনস্টেবলকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ

শনিবার, আগস্ট ১৭, ২০১৯ ২:২১ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জাপা নেতা তাপসের শোক   সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকাল, সারাদেশে শোকের ছায়া   চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার   নোয়াখালী-৫ আসনে ‘সাবেক মানবিক পুলিশ’ শওকত হোসেন স্বতন্ত্র প্রার্থী   ভোলা-১ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানের বিরুদ্ধে লড়বেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ   বরিশাল-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জহির উদ্দিন   বাউফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের হিড়িক   বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হতে নির্বাচন কমিশনে   আকাঙ্ক্ষা ভরা ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন করলেন তারেক রহমান   তারেক রহমানকে নিয়ে পার্থর সেই বক্তব্য ভাইরাল   তীব্র শীত উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত ৩০০ ফিট এলাকা   তারেক রহমানকে বরণ করতে নেতাকর্মীদের নিয়ে ঢাকায় বিএনপি নেত্রী নাসরীন   ইলিয়াসের ফেসবুক পেজ সরিয়ে দিল মেটা   উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সঙ্গে ঐক্য ও নির্বাচন রক্ষার আহ্বান জামায়াতের   রাতে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে থাকবে হাদির মরদেহ   ওসমান হাদির মৃত্যুতে সর্বস্তরে শোকের ছায়া   বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত