‘চট্টগ্রামে কোরবানির হাটকে কেন্দ্র করে সন্ত্রাস ও চাঁদাবাজি করলেই গ্রেপ্তার’ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪‘চট্টগ্রামে কোরবানির হাটকে কেন্দ্র করে সন্ত্রাস ও চাঁদাবাজি করলেই গ্রেপ্তার’ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৪, ২০১৯ ২:৪৮ পূর্বাহ্ণ
A- A A+ Print

‘চট্টগ্রামে কোরবানির হাটকে কেন্দ্র করে সন্ত্রাস ও চাঁদাবাজি করলেই গ্রেপ্তার’

২৯

নিজস্ব প্রতিনিধি,চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মাহবুবর রহমান বলেছেন, কোরবানির হাটকে কেন্দ্র করে সরকারি দলেরও যদি কেউ সন্ত্রাস ও চাঁদাবাজি করতে চায়, তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে। চট্টগ্রাম নগরের কোরবানির হাটকে কেন্দ্র করে কোনও ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না এবং হাট পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করা হবে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার।

শনিবার দুপুরে নগরের দামপাড়া পুলিশ লাইনের সম্মেলন কক্ষে হাট ইজারাদার, পরিবহন মালিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে একথা জানান তিনি।

ঈদুল আযহাকে ঘিরে নিরাপত্তা প্রস্তুতি তুলে ধরেন সিএমপি কমিশনার বলেন, কোরবানির হাট পর্যবেক্ষণে প্রথমবারের মতো ড্রোন ব্যবহার করা হবে।

সিএমপি কমিশনার মাহবুবর রহমান বলেন, ‘প্রতিটি গরুর হাটে আমাদের কন্ট্রোল রুম থাকবে। ওয়াচ টাওয়ার এবং সিসি ক্যামেরাও থাকবে। নতুন সংযোজন হল ড্রোন। গরুর হাটে ড্রোন ব্যবহার করে পর্যবেক্ষণ করা হবে।’

তিনি বলেন, ‘সুনির্দিষ্ট তথ্য ছাড়া সড়কে কোন পশুবাহী যানবাহন তল্লাশি করবে না পুলিশ। পশুবাহী গাড়ি ও বাজার থেকে দুষ্কৃতিকারী, কোনো সমিতি বা সংগঠনের নামে চাঁদাবাজি করার কেউ সাহস করবেন না।’ এসময় ইজারাদারদের বাজারের চৌহদ্দি মেনে বাজার বসানোর অনুরোধ জানানো হয়। কোনভাবেই সড়কে গরুর বাজার বসতে দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়।

ঈদকে ঘিরে নগরের নিরাপত্তায় পোশাকধারী পুলিশ সদস্যদের পাশাপাশি, গোয়েন্দা বিভাগ, বিশেষ শাখা, এনএসআই ও ডিজিএফআইসহ অন্যান্য সংস্থার সহযোগিতা নেওয়ার পাশাপাশি বোম্ব ডিসপোজাল ইউনিট ও কাউন্টার টেররিজম বিভাগকে ‘স্ট্যান্ডবাই’ রাখা হবে বলেও জানান তিনি।

যাত্রী ও গরু ব্যবসায়ীদের নিরাপত্তায় বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন ও লঞ্চ ঘাটের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা আছে বলেও জানান সিএমপি কমিশনার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- নগর পুলিশের উপ কমিশনার (ট্রাফিক-উত্তর) হারুন-উর-রশিদ হাযারী, উপ পুলিশ কমিশনার (সদর) শ্যামল কুমার নাথ, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান, উপ পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক, উপ পুলিশ কমিশনার (বন্দর) মো. হামিদুল আলম, উপ পুলিশ কমিশনার (পশ্চিম) মো. ফারুক উল হক, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) এস এম মোস্তাইন হোসেন ও উপ পুলিশ কমিশনার (সিটি এসবি) আব্দুল ওয়ারীশ।

দৈনিক বরিশাল ২৪

‘চট্টগ্রামে কোরবানির হাটকে কেন্দ্র করে সন্ত্রাস ও চাঁদাবাজি করলেই গ্রেপ্তার’

রবিবার, আগস্ট ৪, ২০১৯ ২:৪৮ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’