চট্টগ্রামে ভুয়া পরিচয় দিয়ে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নারী আটক - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চট্টগ্রামে ভুয়া পরিচয় দিয়ে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নারী আটক - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২৩, ২০১৯ ১২:৫৮ অপরাহ্ণ
A- A A+ Print

চট্টগ্রামে ভুয়া পরিচয় দিয়ে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নারী আটক

আবদুল করিম,চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম হাটহাজারীর ধলয় ইউনিয়নের মো. ইলিয়াসের মেয়ে পরিচয়ে পাসপোর্টের আবেদন করেছিলো সুমাইয়া আক্তার নামে এক নারী। তবে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে কর্মকর্তাদের চোঁখ ফাঁকি দিতে পারেনি দেড় বছর আগে মিয়ানমার থেকে কক্সবাজার ক্যাম্পে আশ্রয় নেয়া এ রোহিঙ্গা নারী।
শেষ পর্যন্ত দালাল চক্রের কুট কৌশলে ভুয়া পরিচয় বহন করে পাসপোর্ট তৈরি করে বিদেশে পাড়ি জমানো হলোনা। সহযোগীসহ যেতে হলো পুলিশ হেফাজতে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে আবেদনপত্র জমা দেয়ার সময়ে রোহিঙ্গা যুবতীকে তার সহযোগী যুবকসহ আটক করে বিকেল ৫টার দিকে ডবলমুরিং থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
আটক অপর যুবকের নাম রেজাউল করিম (২২)। চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কার্যালয়ের পরিচালক আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সুমাইয়া আক্তার হাটহাজারীর ধলয় ইউনিয়নের মো. ইলিয়াসের মেয়ে পরিচয়ে পাসপোর্টে জন্য আবেদন করেছিল।
তবে তার কথাবার্তায় সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে সুমাইয়া আক্তার স্বীকার করে নেন তার পিতার নাম আবুল ফয়েজ আর মায়ের নাম বেগম। সে স্বীকার করে দেড় বছর আগে মিয়ানমার থেকে কক্সবাজারের জি ২ ক্যাম্পে আসেন।
কয়েক মাস আগে চট্টগ্রাম শহরে এসে আশ্রয় নেন। পরে তার স্বীকারোক্তি নিয়ে তার সাথে আসা যুবকসহ দুজনকে ডবলমুরিং থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে বললেন আবু সাঈদ।
দৈনিক বরিশাল ২৪

চট্টগ্রামে ভুয়া পরিচয় দিয়ে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নারী আটক

শুক্রবার, আগস্ট ২৩, ২০১৯ ১২:৫৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বাবুগঞ্জে সাংবাদিক উজ্জল-এর পিতার ইন্তেকাল   বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন   দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান   ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও   ভূমিকম্পে ৩ জেলায় নিহত ৭   প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ   ২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়   ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ   ‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি   শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন   ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরে বিএনপির লিফলেট বিতরণ   কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন   পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা   এনসিপির কেন্দ্রীয় নেতা রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি   নারীদের সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বাবুগঞ্জে বিএনপির উঠান বৈঠক   চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ