চট্টগ্রামে মেরিটাইম বিশ্ববিদ্যালয় নির্মাণ শুরু - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চট্টগ্রামে মেরিটাইম বিশ্ববিদ্যালয় নির্মাণ শুরু - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২২, ২০১৯ ২:৪৮ অপরাহ্ণ
A- A A+ Print

চট্টগ্রামে মেরিটাইম বিশ্ববিদ্যালয় নির্মাণ শুরু

৩৫

অনলাইন নিউজ: বন্দরনগরী চট্টগ্রামের চান্দগাঁও থানার হামিদচর এলাকায় দেশের একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ শুরু হয়েছে।

রোববার দুপুরে নগরীর রেডিসন ব্লু বে ভিউ হোটেলের মোহনা হলে গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠানের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রিয়ার এডমিরাল এম খালেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের ডিন, প্রকল্প পরিচালকসহ সেনাবাহিনী এবং নৌবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, দেশের কাঙ্ক্ষিত মেরিটাইম সংশ্লিষ্ট উচ্চ শিক্ষার প্রসার, সমুদ্র গবেষণা, সমুদ্র সম্পদ অনুসন্ধান ও আহরণে প্রয়োজনীয় তত্ত্ব আবিষ্কার ও দক্ষ জনবল তৈরির মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

সারা পৃথিবীতে মাত্র ১২টি মেরিটাইম বিশ্ববিদ্যালয় রয়েছে। ৯৬৯ কোটি টাকা ব্যয়ে ১০৬ একর জায়গা জুড়ে বিশ্ববিদ্যালয় নির্মিত হচ্ছে। এটি হবে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় মেরিটাইম বিশ্ববিদ্যালয়।

এখান থেকে মেরিন ক্যাডেটদের আন্তর্জাতিক মানসম্পন্ন ‘ব্যাচেলর অব মেরিটাইম সাইন্স’ ডিগ্রি দেয়া হবে। ২০২১ সালে প্রকল্পের প্রথম ধাপের কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। চীনের বেইজিং আরবার কনস্ট্রাকশন কোম্পানি গ্রিন টেকনোলজি ব্যবহার করে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

দৈনিক বরিশাল ২৪

চট্টগ্রামে মেরিটাইম বিশ্ববিদ্যালয় নির্মাণ শুরু

সোমবার, জুলাই ২২, ২০১৯ ২:৪৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’