চট্টগ্রামে রান্না করা নিয়ে ঝগড়া, রডের আঘাতে প্রাণ গেল রুমমেটের - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চট্টগ্রামে রান্না করা নিয়ে ঝগড়া, রডের আঘাতে প্রাণ গেল রুমমেটের - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২৫, ২০১৯ ১২:০১ পূর্বাহ্ণ
A- A A+ Print

চট্টগ্রামে রান্না করা নিয়ে ঝগড়া, রডের আঘাতে প্রাণ গেল রুমমেটের

আব্দুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ– চট্টগ্রাম নগরীর ইপিজেডে রান্না করাকে কেন্দ্র করে রুমমেটের রডের আঘাতে মো. সুজন মুন্সি (২০) নামে আরেক রুমমেট নিহত হয়েছেন।

শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকার দারুস সালাম মসজিদের পাশের একটি ভাড়া মেসে এ ঘটনা ঘটে। পরে আহতবস্থায় মো. সুজন মুন্সিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সুজন মুন্সি খুলনা জেলার সদর থানাধীন লবনচোরা গ্রামের জামাল মুন্সির ছেলে। তিনি তাওয়াল হেভেন ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড নামক একটি কারখানায় কাজ করতেন।

এদিকে ঘটনার কয়েক ঘণ্টার মাথায় সুজন মুন্সির মাথায় রড দিয়ে আঘাতকারী সুমন শেখকে (২৪) গ্রেপ্তার করেছে ইপিজেড থানা পুলিশ। সুমন শেখ বাগেরহাট জেলার বাগের থানাধীন পাদুর পাড়া গ্রামের শেখ বাড়ির মরহুম আব্দুল সালাম শেখের ছেলে।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘বিকেলে মাথায় আঘাতপ্রাপ্ত এক যুবককে অজ্ঞানরত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তৌহিদ, হেলাল ও শরীফুল নামের তিন যুবক।

পরে কর্তব্যরত চিকিৎসক আহত মো. সুজন মুন্সিকে নিহত ঘোষণা করেন।’ তিনি আরো বলেন, ‘এই তিন যুবকের কাছে আঘাতের সম্পর্কে জানতে চাইলে তারা বিষয়টি প্রথমে এড়িয়ে যেতে চান।

বলেন, মাথা ঘুরিয়ে পড়ে গিয়ে এ ঘটনা ঘটেছে। বিষয়টি সন্দেহ হয়। এরপর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা জানান, রান্না করার সময় ঝগড়া হয় সুজন ও সুমনের মাঝে।

একপর্যায়ে সুমন একটি লোহা দিয়ে সুজনের মাথায় আঘাত করে। পরে আহতবস্থায় সুজনকে আমরা হাসপাতালে নিয়ে আসি।

দৈনিক বরিশাল ২৪

চট্টগ্রামে রান্না করা নিয়ে ঝগড়া, রডের আঘাতে প্রাণ গেল রুমমেটের

রবিবার, আগস্ট ২৫, ২০১৯ ১২:০১ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বাবুগঞ্জে সাংবাদিক উজ্জল-এর পিতার ইন্তেকাল   বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন   দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান   ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও   ভূমিকম্পে ৩ জেলায় নিহত ৭   প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ   ২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়   ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ   ‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি   শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন   ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরে বিএনপির লিফলেট বিতরণ   কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন   পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা   এনসিপির কেন্দ্রীয় নেতা রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি   নারীদের সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বাবুগঞ্জে বিএনপির উঠান বৈঠক   চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ