চট্টগ্রাম নগরবাসীর জীবনমান উন্নয়নে কাজ করবে ইউএনডিপি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চট্টগ্রাম নগরবাসীর জীবনমান উন্নয়নে কাজ করবে ইউএনডিপি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৬, ২০১৯ ১১:১৯ পূর্বাহ্ণ
A- A A+ Print

চট্টগ্রাম নগরবাসীর জীবনমান উন্নয়নে কাজ করবে ইউএনডিপি

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি :চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় বস্তিবাসীর জীবন-মান উন্নয়নে কমিউনিটি হাউজিং পাইলট প্রকল্প বাস্তবায়ন করতে চায় জাতিসংঘ উন্নয়ন সংস্থা। এক্ষেত্রে জাতিসংঘের সহযোগী সংস্থাটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের সহায়তা কামনা করেন।

আগামী এক বছরের মধ্যে ইউএনডিপি কমিউনিটি হাউজিং ডেভেলপমেন্ট ফান্ডের মাধ্যমে নগরে কমিউনিটি হাউজিংয়ের পাইলট প্রকল্প শুরু করার কথা সিটি মেয়রকে অবহিত করেন।

গত বুধবার দুপুরে টাইগারপাসস্থ মেয়র দপ্তরে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে ইউএনডিপি’র পরামর্শক ইল্লুমিনেট মেরার সৌজন্য সাক্ষাতে সংস্থার পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়নের বিষয়টি মেয়রকে অবহিত করেন।

মেয়র প্রকল্প বাস্তবায়নে তার পক্ষ থেকে সার্বিক সহায়তার আশ্বাস দেন। মেয়র বলেন, চট্টগ্রাম নগরবাসীর জীবনমান উন্নয়নে জাতিসংঘের সহযোগী সংস্থা ইউএনডিপি নানামুখী কর্মকান্ড পরিচালনা করছে। বর্তমানে কয়েকটি প্রকল্পের কাজ চলমান রয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রকল্প বাস্তবায়নে সহায়তা করে যাচ্ছে। চট্টগ্রামে ইউএনডিপি’র প্রথম কমিউনিটি হাউজিং পাইলট প্রকল্প বাস্তবায়নেও আমার পক্ষ থেকে সহায়তা অব্যাহত থাকবে। সাক্ষাতে ইউএনডিপি’র পরামর্শক মেরার মেয়রকে ইউএনডিপি’র প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তার স্বদেশ তানজানিয়া ভ্রমণের আমন্ত্রণ জানান।

তিনি বলেন, চট্টগ্রামের মানুষের আতিথেয়তায় আমি মুগ্ধ। চট্টগ্রামের ভৌগলিক সৌন্দর্য্য দেখেও তিনি আপ্লুত। এ সময় চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, প্রধান নির্বাহী কর্মকর্তা মো সামসুদ্দোহা, ইউএনডিপি’র আরবান চিফ আশিকুর রহমান, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, টাউন ম্যানেজার সরওয়ার হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক বরিশাল ২৪

চট্টগ্রাম নগরবাসীর জীবনমান উন্নয়নে কাজ করবে ইউএনডিপি

শুক্রবার, আগস্ট ১৬, ২০১৯ ১১:১৯ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জাপা নেতা তাপসের শোক   সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকাল, সারাদেশে শোকের ছায়া   চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার   নোয়াখালী-৫ আসনে ‘সাবেক মানবিক পুলিশ’ শওকত হোসেন স্বতন্ত্র প্রার্থী   ভোলা-১ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানের বিরুদ্ধে লড়বেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ   বরিশাল-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জহির উদ্দিন   বাউফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের হিড়িক   বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হতে নির্বাচন কমিশনে   আকাঙ্ক্ষা ভরা ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন করলেন তারেক রহমান   তারেক রহমানকে নিয়ে পার্থর সেই বক্তব্য ভাইরাল   তীব্র শীত উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত ৩০০ ফিট এলাকা   তারেক রহমানকে বরণ করতে নেতাকর্মীদের নিয়ে ঢাকায় বিএনপি নেত্রী নাসরীন   ইলিয়াসের ফেসবুক পেজ সরিয়ে দিল মেটা   উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সঙ্গে ঐক্য ও নির্বাচন রক্ষার আহ্বান জামায়াতের   রাতে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে থাকবে হাদির মরদেহ   ওসমান হাদির মৃত্যুতে সর্বস্তরে শোকের ছায়া   বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত