চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ এসপি বরিশালের মাসুদ হোসেন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ এসপি বরিশালের মাসুদ হোসেন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১৮, ২০১৯ ৩:৩৬ অপরাহ্ণ
A- A A+ Print

চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ এসপি বরিশালের মাসুদ হোসেন

৩৩
অনলাইন নিউজ: বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জুন-২০১৯ মাসের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে সম্মাননা ও পুরস্কার লাভ করেছেন কক্সবাজারের পুলিশ সুপার, বরিশালের কৃতি সন্তান এ বি এম মাসুদ হোসেন। এ নিয়ে তিনি পাঁচবার শ্রেষ্ঠত্বের খেতাব অর্জন করেছেন।
বুধবার ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার মাসুদ হোসেনের হাতে সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় রেঞ্জের ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তা এবং রেঞ্জের সকল জেলার পুলিশ সুপার ও থানার ওসি, এসআই, এএসআই উপস্থিত ছিলেন। এদিকে মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর রেঞ্জ শ্রেষ্ঠ ওসি হিসেবে একই পুরস্কার লাভ করেন।
উল্লেখ্য, কক্সবাজারে এসপি হিসাবে যোগ দেওয়ার নয় মাসের মধ্যে এ নিয়ে পর পর পঞ্চম বার রেঞ্জ শ্রেষ্ঠ পুলিশ সুপার হন তিনি। এই পদে যোগদানের পর থেকে তিনি ইয়াবা কারবারিদের আতঙ্ক হিসেবে কাজ করেছেন।
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে শতভাগ সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিয়ে তিনি পুরো জেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন। এছাড়া মহেশখালীতে ৪৩ জন জলদস্যু ও টেকনাফে ১০২ জন চিহ্নিত ইয়াবা কারবারিকে আত্মসমর্পণের অন্যতম কারিগর তিনি।
অপরদিকে সদ্য নিয়োগপ্রাপ্ত জেলার ৩৮৬ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবলকে এক টাকা ঘুষ ও হয়রানি ছাড়াই মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিয়ে প্রশংসা কুড়ান তিনি।
এবিএম মাসুদ হোসেন গত ৪ ফেব্রুয়ারি পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদাপূর্ণ পুরস্কার সাহসিকতায় বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিপিএম পদক পান। জাতীয় পুলিশ সপ্তাহ ২০১৯ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল্যবান এই পদক পড়িয়ে দেন এ বি এম মাসুদ হোসেনকে।
প্রতিক্রিয়ায় মাসুদ হোসেন বলেন, ‘এই সম্মাননা প্রাপ্তি ত্যাগ, সততা, সাহস ও ধৈর্যের। এই অর্জন আমার একার নয়, জেলার সকল পুলিশের। এছাড়াও জেলাবাসীর আন্তরিক সহায়তা রয়েছে বলেই এই সম্মাননা।
দৈনিক বরিশাল ২৪

চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ এসপি বরিশালের মাসুদ হোসেন

বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০১৯ ৩:৩৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’