চট্টগ্রাম সিটিতে সড়কের বাতি নাকি ঝিকমিক বাতি! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চট্টগ্রাম সিটিতে সড়কের বাতি নাকি ঝিকমিক বাতি! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২৪, ২০১৯ ১:০২ অপরাহ্ণ
A- A A+ Print

চট্টগ্রাম সিটিতে সড়কের বাতি নাকি ঝিকমিক বাতি!

৩৫

আব্দুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ– চট্টগ্রাম নগরীর সড়ক বাতিগুলো বিয়েবাড়ির ঝিকমিক বাতির আদল পেয়েছে।

সন্ধ্যা থেকে নগরীর বিভিন্ন সড়কের লাইটগুলো আলো-আঁধারির খেলা শুরু করে। ঝিকমিক করা বাতিগুলো রাস্তায় চলাচলকারী মানুষের বিরক্তির কারণ হয়ে উঠে। রাত্রিকালীন সময়ে শহরের সৌন্দর্য্য, ব্যবসায়িক সুবিধা, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি এবং পথচারীদের জন্য আলোর সুবিধা নিশ্চিত করতে শহরজুড়ে লাগানো হয় সড়কবাতি। এর কিছু আছে এলইডি।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লাগানো এ বাতিগুলো নিরবচ্ছিন্নভাবেই জ্বলার কথা কিন্তু শুক্রবার (২৩ আগস্ট)রাতে নগরীর বেশ কিছু সড়কেই এ বাতিগুলো জ্বলেছে ঝিকমিক করে।

নগরীর লালদীঘি থেকে আন্দরকিল্লায় অবস্থিত নগর ভবন, জেএম সেন হল হয়ে গণিবেকারি এবং সিরাজদৌলা রোডে এ দৃশ্য চোখে পড়েছে।

এখানকার বাতিগুলো একবার জ্বলে, একবার নিভে বিরতিহীন ঝিকমিক করছিল। সাধারণত কোনো উৎসব-পার্বণে ‘ঝিকমিক বাতি’ লাগানো হয় এবং সেগুলোই এরকম ঝিকমিক করে এবং তা উৎসব-পার্বণের আয়োজনের সৌন্দর্য বৃদ্ধি করে কিন্তু সিটি কর্পোরেশনের লাগানো সড়ক বাতির এমন আলোর নাচনে বিরক্তিবোধ করেন সাধারণ পথচারীরা।

এতে চোখের সমস্যা হচ্ছিল বলেও জানান তারা। এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) বলেন, ‘পাথরঘাটা পিডিবি’র আওতায় যেসব লাইট আছে সেগুলোর ভোল্টেজ কমে যাওয়ার কারণে এমনটি হয়েছে।

সাধারণত ভোল্টেজ ১৭০-এর নিচে এবং ২৪০-এর বেশি হলে এমনটি হয়ে থাকে। আমরা বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করে তা সমাধানের চেষ্টা করছি। এ প্রকৌশলী আরো বলেন, ‘জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন স্থানে আলোকায়ন করা হয়েছে। ধারণা করছি আলোর ব্যবহার বৃদ্ধি পাওয়ায় এমনটি হয়েছে।

দৈনিক বরিশাল ২৪

চট্টগ্রাম সিটিতে সড়কের বাতি নাকি ঝিকমিক বাতি!

শনিবার, আগস্ট ২৪, ২০১৯ ১:০২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’