চলতি মাসেই বন্ধ হচ্ছে ফেসবুকের গ্রুপ চ্যাট সেবা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চলতি মাসেই বন্ধ হচ্ছে ফেসবুকের গ্রুপ চ্যাট সেবা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৭, ২০১৯ ৭:১২ অপরাহ্ণ
A- A A+ Print

চলতি মাসেই বন্ধ হচ্ছে ফেসবুকের গ্রুপ চ্যাট সেবা

অনলাইন নিউজ: ম্যাসেঞ্জারে গ্রুপ চ্যাট সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে ফেসবুক। আগামী ২২ আগস্ট থেকে এ সেবা বন্ধ হয়ে যাবে।

আজ শনিবার কমিউনিটি লিডারশীপ সার্কেল ফ্রম ফেসবুক এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে। গ্রুপ চ্যাট বন্ধ হলেও গ্রুপের আগের চ্যাটগুলো দেখা যাবে।

ওই পোস্টে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম যে কাঠামোতে তৈরি করা হয়েছে তার সঙ্গে ফেসবুকের গ্রুপ চ্যাট ফিচারটি মানানসই নয়। এছাড়া ফেসবুক ইউজারদের তথ্য সুরক্ষার জন্য সব সময় কাজ করছে এই সামাজিক মাধ্যমটি।

ব্যবহারকারীদের নিরাপত্তা ইস্যুকে সামনে রেখে গ্রুপ চ্যাট ফিচারটি বন্ধ করে দেয়া হচ্ছে বলে পোস্টে উল্লেখ করা হয়। তবে গ্রুপ চ্যাট বন্ধ হলেও ফ্রেন্ডলিস্টে থাকা বন্ধুদের সঙ্গে গ্রুপ চ্যাট করা যাবে।

ফ্রেন্ড লিস্টে নেই এমন বন্ধুরা গ্রুপে এড হতে পারবে না। কিন্তু এই সেবার ধরণটি কী হতে পারে তা নিয়ে এখনো জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুকের কমিউনিটি লিডারশীপ সার্কেল ফ্রম পেজে লেখা হয়েছে, তাৎক্ষণিক যোগাযোগের জন্য গ্রুপ চ্যাটে আগামীতে নতুন কিছু করা যায় কিনা সে ব্যাপারে আমরা চিন্তা করছি কিন্তু সেটা কীভাবে হবে তা এখনই বলা যাচ্ছে না।

প্রসঙ্গত, ফেসবুক ম্যাসেঞ্জার ২০০৮ সালে চালু করা হয়। ২০১০ সালে এটা সংস্কার করে পুনরায় চালু করা হয়।

২০১১ সালের ৬ জুলাই ফেসবুকের ভিডিও কল সেবা চালু করা হয় স্কাইপকে তাদের প্রযুক্তি অংশীদার করে। এতে স্কাইপ রেস্ট এপিআই ব্যবহার করে এক-থেকে-এক ব্যবস্থায় কল করা যায়।

২০১১ সালের ৯ আগস্ট আনুষ্ঠানিকভাবে অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপে ফেসবুক ম্যাসেঞ্জার চালু করা হয়। ফেসবুকে গ্রুপ চ্যাট চালু হয় ২০১৩ সালে। গ্রুপ চ্যাট বন্ধ হচ্ছে আগামী ২২ আগস্ট।

দৈনিক বরিশাল ২৪

চলতি মাসেই বন্ধ হচ্ছে ফেসবুকের গ্রুপ চ্যাট সেবা

শনিবার, আগস্ট ১৭, ২০১৯ ৭:১২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বাবুগঞ্জে সাংবাদিক উজ্জল-এর পিতার ইন্তেকাল   বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন   দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান   ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও   ভূমিকম্পে ৩ জেলায় নিহত ৭   প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ   ২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়   ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ   ‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি   শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন   ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরে বিএনপির লিফলেট বিতরণ   কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন   পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা   এনসিপির কেন্দ্রীয় নেতা রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি   নারীদের সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বাবুগঞ্জে বিএনপির উঠান বৈঠক   চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ