চাঁদপুর শহরের পর্যটন কেন্দ্র বড়স্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চাঁদপুর শহরের পর্যটন কেন্দ্র বড়স্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২৬, ২০১৯ ৪:৪২ অপরাহ্ণ
A- A A+ Print

চাঁদপুর শহরের পর্যটন কেন্দ্র বড়স্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

৪৪

সোহেল আহমেদ: চাঁদপুর শহরের একমাত্র পর্যটন স্পট বড়স্টেশন (মোলহেডে)। চাঁদপুর ও আশেপাশের জেলার সৌন্দর্য পিপাসু মানুষজন এখানে আসেন তিন নদীর মোহনার অপার সৌন্দর্য উপভোগ করতে এবং একটু নিরিবিলি পরিবেশে মাটি ,পানি ও আকাশের মিতালি দেখতে।
কিন্তু বারবার চেষ্টা করেও স্থানটিকে পরিষ্কার পরিচ্ছন্ন ও ভ্রমনপিপাসু মানুষের জন্য কোলাহলমুক্ত রাখা যাচ্ছে না ।

অস্থায়ী দোকানদার, হকারদের দখল,সাম্প্রতিক সময়ে যোগ হওয়া কিছু খেলনাসামগ্রী, তাদের বিকট আওয়াজ, পাশাপাশি ডেকসেটে উচ্চস্বরে গান বাজনার শব্দদূষণ, যেখানে সেখানে ব্যানার, পোষ্টার লাগানো,যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে নোংরা করা ইত্যাদি কারনে ভ্রমনপিপাসু মানুষের ও সুধী মহলের নিকট থেকে বারবার অভিযোগ পাওয়া যাচ্ছিল।

এরফলে আজ সোমবার চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল দোকান, হকার, ব্যানার, পোষ্টার, ঝোপঝাড়, খেলনা সামগ্রী অভিযান চালিয়ে অপসারণ করা হয় । ইতিমধ্যে স্থানটিকে আলোকিত করার জন্য জেলা প্রশাসন থেকে আরো ৫ টি সোলার স্ট্রিটলাইট বসানো হয়েছে ।

অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ জামান, চাঁদপুর সদরের উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতিমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন ও সামিউল ইসলাম,চাঁদপুর পৌরসভার বাজার কর্মকর্তা ও পরিচ্ছন্নকর্মীবৃন্দ, নৌ পুলিশের ওসি আবু তাহের, ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দ ।

দৈনিক বরিশাল ২৪

চাঁদপুর শহরের পর্যটন কেন্দ্র বড়স্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সোমবার, আগস্ট ২৬, ২০১৯ ৪:৪২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী