চিকিৎসক সংকটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চিকিৎসক সংকটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৭, ২০১৯ ৪:১৮ অপরাহ্ণ
A- A A+ Print

চিকিৎসক সংকটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল

৬১

শামীম আহমেদ: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু জ¦র আক্রান্ত রোগীর সংখ্যা। তবে হাসপাতাটিতে চিকিৎসক সংকটের কারণে রোগীদের নিয়ে ক্রমশ শঙ্কা বাড়ছে।

এখানে চিকিৎসকদের অধিক পদ শূণ্য থাকায় ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিতে খুবই হিমশিম খেতে হচ্ছে বলে জানান হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন। তিনি জানান, হাসপাতালে ডেঙ্গু রেগের চিকিৎসার উপকরণের কোন সংকট না থাকলে তীব্র চিকিৎসক সংকট রয়েছে। পুরানো পাঁচশ বেডের হিসেব অনুযায়ী
তাদের হাসপাতালে ২’শ ২৪ জন চিকিৎসকের মধ্যে ১’শ ২ জন চিকিৎসকের পদ  শূণ্য রয়েছে।

যার কারণে হাসপাতালের চিকিৎসকরা অক্লান্ত পরিশ্রম করছে। তবে সামনে ঈদ-উল-আযাহা থাকায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন গ্রামের বাড়িতে আসায় ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যার কারণে এই মুহুর্তে চিকিৎসক সংখ্যা বাড়ানো দরকার।

তিনি আরো জানান, গত ১৬ জুলাই থেকে এযাবৎ পর্যন্ত এই হাসপাতালে ৪’শ ৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে। বর্তমানে এই হাসপাতালে ২২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। আর চব্বিশ ঘন্টায় এখানে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৬৯ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।

ডা. বাকির হোসেন বলেন, তাদের হাসপাতালে ৪শ ৪৬জন ডেঙ্গু রোগী ভর্তি হলেও দুই জন ছাড়া কোনো মৃত্যু নেই। যার কারণে ধরে নেয়া যায় ডেঙ্গু নিয়ে আতংকিত হওয়ার কোনো কারণ নেই।

এ সময় তিনি পরামর্শ দেন ঢাকায় যারা ডেঙ্গু রোগ নিয়ে অবস্থান করছেন, তাদের সেখানেই চিকিৎসা নেওয়ার আর ঢাকা থেকে লঞ্চগুলো ছাড়ার সময় এবং মাঝপথে এলে দু’বার মশার ওষুধ স্প্রে করার।

দৈনিক বরিশাল ২৪

চিকিৎসক সংকটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল

বুধবার, আগস্ট ৭, ২০১৯ ৪:১৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ