ছোটবেলার ঈদেই হচ্ছে আনন্দের: জনপ্রিয় অভিনেত্রী রোজিনা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ছোটবেলার ঈদেই হচ্ছে আনন্দের: জনপ্রিয় অভিনেত্রী রোজিনা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৩, ২০১৯ ৩:২৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

ছোটবেলার ঈদেই হচ্ছে আনন্দের: জনপ্রিয় অভিনেত্রী রোজিনা

বিনোদন নিউজ: বাংলাদেশের অসম্ভব জনপ্রিয় অভিনেত্রী রোজিনা। তার প্রকৃত নাম রওশন আরা রেণু। শুরুটা ছিল খুবই ছোট একটি কাজ দিয়ে। মাত্র কয়েকটি শট।

এই কয়েকটি শটই তার জীবনের গতিধারা পাল্টে দেয়। চলচ্চিত্রে আসার আগে তিনি ঢাকায় মঞ্চ নাটক করতেন। তখন তিনি বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করে বেশ সাড়া ফেলেন।

বিজ্ঞাপনের পর বড়পর্দায় ১৯৭৬ সালে ‘জানোয়ার’ চলচ্চিত্রে পার্শ্ব অভিনেত্রী হিসেবে অভিনয়ের সুযোগ পান। পরে তিনি এফ. কবীর পরিচালিত ‘রাজমহল’ সিনেমার মাধ্যমে একক নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন।

১৯৮০ সালে রোজিনা ‘কসাই’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। ১৯৮৮ সালে ‘জীবন ধারা’ ছবির জন্য তিনি জাতীয় পুরস্কার পান শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে। পেয়েছেন বাচসাস পুরষ্কারসহ একাধিক পুরস্কার।

খ্যাতিমান এই অভিনেত্রী ১৯৮৬ সালে পাকিস্তানী যৌথ প্রযোজনার ছবি ‘হাম সে হায় জামানা’ চলচ্চিত্রে অভিনয় করে ‘নিগার’ অ্যাওয়ার্ড’ লাভ করেন। এরআগে ১৯৮৪ সালে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘অবিচার’ এ মিঠুন চক্রবর্তীর বিপরীতে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দেন।

রাজ্জাক, ফারুক, আলমগীরসহ কাজ করেছেন আরও অনেকের সঙ্গে। তিনি বর্তমানে লন্ডনেই বেশিরভাগ সময় থকেন। ক্ষতিপূরণ, ধনী গরীব, আনারকলি, কসাই, দোলনা, রুপবান, অবিচার, রাস্তার রাজা, মিস ললিতা, অভিযান, মানসীসহ প্রায় ২৫৫টি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। সর্বশেষ ২০০৫ সালে ‘রাক্ষসী’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে এ জগত থেকে বিদায় নেন এক সময়ের পর্দা কাঁপানো এই অভিনেত্রী। ঈদুল আযহা, বর্তমান ব্যস্ততা ও নিজের ভালো লাগা-মন্দ লাগা নিয়ে মুখোমুখি হলেন পূর্বপশ্চিমবিডি ডট নিউজ’র।

শৈশবে মায়ের শাসনের কথা ভুলতে পারবো না। একটু এদিক থেকে ওদিক করলে মায়ের শাসনের কাঠগড়ায় দাঁড়ানো লাগত। তবে বাবার ভালোবাসার কারণে সবসময় আমি মায়ের হাত থেকে বেঁচে যেতাম। মনে পড়ে সেই স্মৃতিমাখা গ্রাম আর বাল্য বন্ধুদের। জীবনের বাঁকে আঁকা সেই আল্পনার কথাগুলো যেন এখনও আমায় ডাকে।

ছোটবেলার ঈদেই হচ্ছে আনন্দের। কারণ ছোটবেলায় দায়িত্ব বলতে যে বিষয়টি থাকে সেটি থাকে না। সেকারণে অনেক অনেক আনন্দে কাটত। যেমন ছোটবেলায় ঈদের জামা কিনতাম তা কাউকে দেখাতাম না। কারণ ঈদের দিন নতুন জামা পড়ে সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করাটায় ছিল অনেক আনন্দের। এরকম অনেক স্মৃতি রয়েছে। যা এখন অতীত।

ঈদের সময় যেটা হতো, তা হলো আমি সবাইকে পোশাক পছন্দ করে দিতাম। আর আমার পছন্দ করা পোশাক সবাই পরতো। যেটা হত পরিবারের অন্য সদস্যদের পোশাক আমি আগেই দেখতাম। এটা নিয়ে আমার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে একপ্রকার ঝগড়া লেগে থাকতো।

ছোটবেলায় তো সবচেয়ে আকর্ষণের বিষয়টি ছিল সালামি নেওয়াটা। যা এখন আমাকে সবাইকে দিতে হয়। আমি ছোটবেলায় যেভাবে সালামি নিতাম এখন ছোটরা ঠিক সেভাবেই আমার কাছে সালামি নিয়ে থাকে। সালামি নেওয়ার জন্য আমি মুরব্বীদের পা ছুঁইয়ে সালাম করতাম। আমার থেকে যারা বড় তাদের প্রত্যেকের পা ছুঁইয়ে আমি সালামি আদায় করতাম।

আসলে এই বিষয়টি বিলুপ্তির পথে না। আমাদের দেশে যে পরিবারগুলোতে পা ছুঁয়ে সালামের নিয়ম আছে । সেখানে এখনো এই সালামের বিষয়টি রয়েছে। আর যে পরিবারে নেই সে পরিবারে সেই সালম না করার নিয়মে আছে।

আমি রাজশাহীর মেয়ে, ছোটবেলায় সেখানে ঈদ করতাম যদিও আমরা শহরের মতোই জায়গায় থাকতাম। তবে সেলিব্রেটি হওয়ার পর আমি গ্রামে ঈদ করতে পারিনি। বর্তমানে দেশেই ঈদ করতে পারি না। তবে এবার ঈদ দেশেই করবো।

নগর আর গ্রামের ঈদ সম্পূর্ণ আলাদা। গ্রামে একজায়গা থেকে অন্য জায়গায় ঈদের দিন দাওয়াত খেতে যায় মানুষ। শহরে হয়তো খাবারের আইটেম বেশি থাকে। কিন্তু গ্রামে কম থাকলেও সেখানে ঈদের উৎসবটা ঈদের মতোই লাগে।

শোবিজের মানুষের ভিন্নতা থাকে। কারণ এই অঙ্গনের মানুষের শুটিং, পরিবার, দর্শক আরও অনেক কিছু সমন্বয় করে চলতে হয়। চলচ্চিত্রে আমাদের সময় এমন হতো দম ফেলানোর সময় ছিল না, আমরা কাজ নিয়ে ব্যস্ত থাকতাম। ঈদ বা উৎসব সবসময় আমরা কাজের মধ্যে থাকতাম তাই আমাদের ঈদটা সাধারণ মানুষের থেকে ভিন্ন ছিল ।

রোজিনা। ছবি: সংগৃহীত

দৈনিক বরিশাল ২৪

ছোটবেলার ঈদেই হচ্ছে আনন্দের: জনপ্রিয় অভিনেত্রী রোজিনা

শনিবার, আগস্ট ৩, ২০১৯ ৩:২৭ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জাপা নেতা তাপসের শোক   সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকাল, সারাদেশে শোকের ছায়া   চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার   নোয়াখালী-৫ আসনে ‘সাবেক মানবিক পুলিশ’ শওকত হোসেন স্বতন্ত্র প্রার্থী   ভোলা-১ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানের বিরুদ্ধে লড়বেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ   বরিশাল-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জহির উদ্দিন   বাউফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের হিড়িক   বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হতে নির্বাচন কমিশনে   আকাঙ্ক্ষা ভরা ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন করলেন তারেক রহমান   তারেক রহমানকে নিয়ে পার্থর সেই বক্তব্য ভাইরাল   তীব্র শীত উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত ৩০০ ফিট এলাকা   তারেক রহমানকে বরণ করতে নেতাকর্মীদের নিয়ে ঢাকায় বিএনপি নেত্রী নাসরীন   ইলিয়াসের ফেসবুক পেজ সরিয়ে দিল মেটা   উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সঙ্গে ঐক্য ও নির্বাচন রক্ষার আহ্বান জামায়াতের   রাতে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে থাকবে হাদির মরদেহ   ওসমান হাদির মৃত্যুতে সর্বস্তরে শোকের ছায়া   বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত