জনপ্রশাসক পদক পেলেন চট্টগ্রামের ডিসি মোহাম্মদ ইলিয়াস হোসেন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪জনপ্রশাসক পদক পেলেন চট্টগ্রামের ডিসি মোহাম্মদ ইলিয়াস হোসেন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২৪, ২০১৯ ২:৫৬ পূর্বাহ্ণ
A- A A+ Print

জনপ্রশাসক পদক পেলেন চট্টগ্রামের ডিসি মোহাম্মদ ইলিয়াস হোসেন

অনলাইন নিউজ: পরিবেশ ও আর্থ সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখায় জনপ্রশাসন পদক ২০১৯ পেয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

মঙ্গলবার (২৩ জুলাই) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ পদক তুলে দেন।

জেলা পর্যায়ে দলগত শ্রেণিতে পাওয়া এ পদকে চট্টগ্রাম জেলা প্রশাসনের সদস্যরা হলেন- চট্টগ্রামের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মমিনুর রশিদ, হাটহাজারীর ইউএনও ও চিড়িয়াখানা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী অফিসার হাটহাজারী মো. রুহুল আমিন, কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম এবং চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন শুভ।

চট্টগ্রাম চিড়িয়াখানার অবকাঠামোগত উন্নয়ন, সংস্কার, সাধারণ ও অবহেলিত দু:স্থ শিক্ষার্থীদের জন্য প্রাণি বিষয়ক সচেতনতামূলক শিক্ষা কার্যক্রম, নতুন নতুন প্রাণি সংযোজন, সংরক্ষণ ও পর্যটন সুবিধা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ ও আর্থসামাজিক উন্নয়নের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনি এ পদক গ্রহণ করেন।

চট্টগ্রাম চিড়িয়াখানা ২০১৪ সালের পর থেকে আলোর মুখ দেখা শুরু করে। ওই বছরের জুনে চিড়িয়াখানা পরিচালনা কমিটির সদস্য সচিব পদে চট্টগ্রাম জেলা প্রশাসনের তৎকালীন সহকারী কমিশনার মো. রুহুল আমিন যোগদানের পর লোকসানের মুখে থাকা এ প্রতিষ্ঠান ঘুরে দাঁড়ায়।

মাত্র ৫ বছরে চট্টগ্রাম চিড়িয়াখানার নিজস্ব আর্থায়নে প্রায় ৬ কোটি টাকার উন্নয়ন কাজ সম্পন্ন হয়। কয়েকশ প্রজাতির দেশি-বিদেশি পাখি নিয়ে তৈরি অ্যাভিয়ারি পার্ক, আফ্রিকা থেকে আমদানি করা রয়েল বেঙ্গল টাইগার-জ্রেব্রা, উট পাখি, ইমু পাখিসহ নানান প্রজাতির পশুপাখিতে মুখরিত চট্টগ্রাম চিড়িয়াখানা দেখতে প্রতিদিন ভিড় করেন নানা শ্রেণি পেশার মানুষ।

এ বছর জাতীয় পর্যায়ে ১জন ব্যক্তি, জেলা পর্যায়ে ৩৪ জন ব্যক্তি এবং উভয়পর্যায়ে একটি করে মোট দুটি প্রতিষ্ঠান জনপ্রশাসন পদকের জন্য মনোনীত হয় ।

দৈনিক বরিশাল ২৪

জনপ্রশাসক পদক পেলেন চট্টগ্রামের ডিসি মোহাম্মদ ইলিয়াস হোসেন

বুধবার, জুলাই ২৪, ২০১৯ ২:৫৬ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বাবুগঞ্জে সাংবাদিক উজ্জল-এর পিতার ইন্তেকাল   বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন   দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান   ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও   ভূমিকম্পে ৩ জেলায় নিহত ৭   প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ   ২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়   ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ   ‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি   শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন   ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরে বিএনপির লিফলেট বিতরণ   কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন   পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা   এনসিপির কেন্দ্রীয় নেতা রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি   নারীদের সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বাবুগঞ্জে বিএনপির উঠান বৈঠক   চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ