জমিতে ভাল ফসল পেতে ভালমানের বিজ যত্ন সহকারে রাখুন: সাইনুর আজম - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪জমিতে ভাল ফসল পেতে ভালমানের বিজ যত্ন সহকারে রাখুন: সাইনুর আজম - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২২, ২০১৯ ২:১০ অপরাহ্ণ
A- A A+ Print

জমিতে ভাল ফসল পেতে ভালমানের বিজ যত্ন সহকারে রাখুন: সাইনুর আজম

শহিদুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক: বরিশালের বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের ভবানীপুর গ্রামে বাংলাদেশ পরমানু গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চফলনশীল বিনাধান-এর সম্প্রসারনের লক্ষ্যে ধান কর্তন ও কৃষকদের নিয়ে মাঠ দিবস-২০১৯ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ই আগস্ট) দুপুরে বিনা ধান কর্তন ও মাঠ দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

চাঁদপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান স্বপনের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল অঞ্চল কৃর্ষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সাইনুর আজম খান।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিজ প্রত্যায়ন এজেন্সী (ডিএসসিও) মোহাম্মদ আলী জিন্নাহ,বাবুগঞ্জ উপজেলা কৃর্ষি কর্মকর্তা মোসাম্মৎ মরিয়ম আক্তার, রহমতপুর বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. বাবুল আকতার,ফলজ গবেষনা সম্প্রসারন বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা এমদাদুল হক, কৃষক আমিনুল ইসলাম ও কৃষক আঃ জলিল।

এসময় কৃষক আঃ জলিল বলেন, যদিও আমাদেরকে বিনা ধান-১৯ (আউস) এর বিজ কৃর্ষি বিভাগ থেকে সরবরাহ করা হয়েছে মাত্র ৯০ থেকে ১’শ দিনের মধ্যে আমরা ভালো ফলন পেয়েছে কিন্তু দেখা যায় ফলন উৎপাদন করতে গিয়ে দৈনিক আমাদের ৬’শ টাকা লেবার খরচ পরে যায় আর সেখানে ধান বিক্রি করতে গিয়ে ৪’শ টাকা দরে মন বিক্রি করতে হয় তাহলে তো আমাদের মত কৃষক বাচবে না।

আমাদের ফলন ভালো হয়েছে এতে আমরা খুশি হয়েছি। অপরদিকে কৃর্ষি বিভাগ যদি কৃষকদের কাছ থেকে বিজ ক্রয় করেন তাহলে হয়ত কৃষক বেছে থাকতে পারবে। কৃষকরা বলেন যে পরিমান বিনা ধানের ফলন হয়েছে এতে তাদের একর প্রতি ৪০ মনের মত ধান পাওয়া যাবে তারা ৭ একর জমিতে বিনাধান-১৯ (আউস) চাষ করেছে।

কৃষক জাকির হোসেন মোল্লা বলেন, আগে তার ২৮ শতাংশ জমিতে ১০ থেকে ১২ মন আমন পাওয়া যেত। তাছাড়া বাকি সময় জমি অনাবাদি পড়ে থাকত। এখন বিনাধান-১৯ চাষ করার পাশাপাশি আমরা আউস.মশুর ও আমন সহ তিন ফসল ফলাই যার ফলে এখন জমি অনাবাদি পড়ে থাকে না।

অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল আঞ্চলিক কৃর্ষি সম্প্রসারনের অতিরিক্ত পরিচালক সাইনুর আজম খান বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। আমাদের দেশে ৩’শ মেট্রিক টন চালের প্রয়োজন আমাদের এবার ৪’শ মেট্রিক টন চাল উৎপাদন হয়েছে।

অন্যদিকে এত পরিমান চাল রাখার মত সরকারের সেরকম কোন গুদাম না থাকার কারনে কৃষকদের কাছ থেকে সরকার ধান ক্রয় করেনি। ধান ক্রয় করে সরকার সেই ধান রাখবে কোথায়।

তিনি কৃষকদের বলেন আপনারা জমিতে ভাল ফসল পেতে হলে ভালমানের বিজ যত্ন সহকারে রাখার আহবান জানান।

এর পূর্বে বিনা ধান কৃর্ষি বিভাগ থেকে সহায়তা পাওয়া বিজ থেকে তাদের যে ফসল হয়েছে সেখান থেকে কৃর্ষি কর্মকর্তাদের উপস্থিতিতে কর্তন করে পরে তা মাড়াই করে ধান ভিন্ন করা হয়।

সম্পাদনায়: শামীম আহমেদ

দৈনিক বরিশাল ২৪

জমিতে ভাল ফসল পেতে ভালমানের বিজ যত্ন সহকারে রাখুন: সাইনুর আজম

বৃহস্পতিবার, আগস্ট ২২, ২০১৯ ২:১০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বাবুগঞ্জে সাংবাদিক উজ্জল-এর পিতার ইন্তেকাল   বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন   দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান   ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও   ভূমিকম্পে ৩ জেলায় নিহত ৭   প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ   ২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়   ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ   ‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি   শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন   ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরে বিএনপির লিফলেট বিতরণ   কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন   পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা   এনসিপির কেন্দ্রীয় নেতা রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি   নারীদের সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বাবুগঞ্জে বিএনপির উঠান বৈঠক   চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ