জাতীয় পার্টির ইফতার মাহফিলে হামলা, যা বললেন পার্টির চেয়ারম্যান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪জাতীয় পার্টির ইফতার মাহফিলে হামলা, যা বললেন পার্টির চেয়ারম্যান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ১৯, ২০২৫ ১১:২২ অপরাহ্ণ
A- A A+ Print

জাতীয় পার্টির ইফতার মাহফিলে হামলা, যা বললেন পার্টির চেয়ারম্যান

১৪
অনলাইন নিউজঃ জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বর্তমান সরকার সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। এই সরকারের দ্রুত বিদায় নেয়া দেশ ও জাতির জন্য মঙ্গল। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এতো ভয়াবহ স্মরণকালে কেউ দেখিনি। পুলিশ প্রশাসনকে ঢালাওভাবে স্বৈরাচারের দোসর আখ্যা ও মামলা মোকদ্দমা দিয়ে নিস্ক্রিয় করে ফেলা হয়েছে। পুলিশের মনোবল ফেরাতে সরকারের কোন উদ্যোগ নেই। পুলিশ প্রশাসনকে অকার্যকর করা হয়েছে। যেহেতু সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা দেয়া। এই সরকার মানুষের জান-মালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করে এই সরকার দেশকে আগুনের মুখে ঠেলে দিচ্ছে।
ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির ইফতার মাহফিলে সন্ত্রাসী হামলার পরে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন। আজ বিকেলে কচুক্ষেত সংলগ্ন দ্যা বুফে প্যালেস এ এই ইফতার মাহফিলে সন্ত্রাসী হামলা ঘটেছে।
হামলার পরে গণমাধ্যম কর্মীদের জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, এই সরকার নির্বাচনের নামে প্রহসনের আয়োজন করবে। আমাদের সাথে বৈষম্য করে এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে। শুধু মিছিল মিটিং নয়, এই সরকারের আমলে ইফতার পার্টিও করতে দিচ্ছে না। তারা নিজেদের লোক দিয়ে একটি রাজনৈতিক দল সৃষ্টি করেছে। সেই দলকে ক্ষমতাসীন করার জন্য সংস্কারের নামে সময়ক্ষেপণ করছে। সরকারের সকল পৃষ্ঠপোষকতা পাচ্ছে নতুন দলটি। এমন পরিস্থিতিতে সঠিক নির্বাচন সম্ভব নয়। এই সরকারের চলে যাওয়া উচিত, তারা দেশ চালাতে পারছে না। এই সরকার সুষ্ঠু নির্বাচনও দিতে পারবে না। আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়ে বর্তমান সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছে। বর্তমান সরকারের কিছু লোক জ্ঞানী-গুনী। কিন্তু, তাদের দেশ চালানোর কোন অভিজ্ঞতা নাই। তাদের কোন প্রস্তাবনা বাস্তব সম্মত হবে না। এই সরকার দেশকে বিভক্ত করে ফেলছে। ইসলামী উগ্রপন্থি এবং রক্ষণশীলদের এক করেছেন, আর উদারপন্থিদের ফ্যাসিবাদের দোসর হিসেবে অপবাদ দিচ্ছে। বর্তমানে দেশে ভিন্ন মতালম্বীদের রাজনীতি করার অধিকার নেই, মনে হচ্ছে তাদের বেঁচে থাকার অধিকার নেই। দেশের অর্ধেক মানুষকে বাদ দিয়ে তারা একটি রাজনীতি করতে চাচ্ছে, তাতে দেশ ধ্বংসের মুখে চলে যাচ্ছে।
আজ বিকেল ৪টার দিকে দ্যা বুফে প্যালেস এ জাতীয় পার্টি নেতাকর্মী ও স্থানীয় গণমান্য রোজাদাররা উপস্থিত হন। বিকাল সাড়ে ৫টার দিকে ২০/২৫ জন এর একটি সন্ত্রাসী দল ইফতার মাহফিলের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেষ্টা করে। এসময় জাতীয় পার্টি নেতাকর্মী ও স্থানীয় রোজাদারদের প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা হল থেকে বের হয়ে যায়। এর প্রায় ১০ মিনিট পরে সন্ত্রাসী গ্রুপটি শতাধিক সন্ত্রাসীদের নিয়ে ক্রিকেট ব্যাট, হকিস্টিক, লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে জাতীয় পার্টি নেতাকর্মী, স্থানীয় রোজাদার, সাংবাদিক ও পথচারী সহ অন্তত ৫০ জন আহত হয়েছে। এসময় সাংবাদিকদের মোটর সাইকেল সহ কমপক্ষে ২০টি মোটর সাইকেল ভাঙচুর করে সন্ত্রাসীরা। এসময় জাতীয় পার্টির পক্ষ থেকে পুলিশের সহায়তা চাওয়া হলেও পুলিশের পক্ষ থেকে কোন সহায়তা পাওয়া যায়নি। ইফতারের আগ মুহুর্তে সেনাবাহিনী সদস্যরা এসে সন্ত্রাসীদের উপরে ব্যাপক লাঠিচার্জ চালিয়ে হটিয়ে দেয়। পরে সেনাবাহিনীর দেয়া নিরাপত্তার চাদরে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের উদ্দ্যোগে ইফতার ও দো’আ মাহফিলে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মোঃ সামসুল হক এর সভাপতিত্বে এবং সুলতান আহমেদ সেলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন -জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য- এড মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া। উপস্থিত ছিলেন, মোঃ জহিরুল ইসলাম জহির, আলমগীর সিকদার লোটন, মোঃ জসিম উদ্দিন ভূঁইয়া, উপদেষ্টা- বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মমতাজ উদ্দিন, মোঃ খলিলুর রহমান খলিল, ভাইস-চেয়ারম্যান – আহাদ ইউ চৌধুরী শাহিন, মোঃ হেলাল উদ্দিন, এম এ সোবহান, যুগ্ম মহাসচিব – মোঃ হেলাল উদ্দিন, দ্বীন ইসলাম শেখ, চেয়ারম্যানের প্রেস সেক্রেটারী খন্দকার দেলোয়ার জালালী, সম্পাদক মন্ডলীর সদস্য-কাজী আবুল খায়ের, মোঃ আব্দুল হান্নান, সোহেল রহমান, আজাহারুল ইসলাম সরকার, মাহমুদ আলম, এম এ রাজ্জাক খান, মোড়ল জিয়া উর রহমান, ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন, যুগ্ম সম্পাদক মন্ডলীর সদস্য- প্রিন্সিপাল মোস্তফা চৌধুরী, শেখ মোহাম্মদ শান্ত, কেন্দ্রীয় নেতা -মোঃ রেজাউল করিম, নজরুল ইসলাম সরকার, আলমাস, মোতাহার হোসেন মনির, মোঃ আলমগীর হোসেন, মোঃ মিজানুর রহমান, আল আমিন, আবুল বাশার, মোঃ ফজলুর রহমান বাবু, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে – মেফতাহ উদ্দিন জসিম, মোঃ আনোয়ার হোসেন আনু, রাশেদ নিজাম, মারুফ ইসলাম তালুকদার প্রিন্স, আরিফ আলী, নাজমুল হাসান রেজা, মেহেদী হাসান শিপন, মোঃ আঃ রহিম।
প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক বরিশাল ২৪

জাতীয় পার্টির ইফতার মাহফিলে হামলা, যা বললেন পার্টির চেয়ারম্যান

বুধবার, মার্চ ১৯, ২০২৫ ১১:২২ অপরাহ্ণ | আপডেটঃ মার্চ ১৯, ২০২৫ ১১:২৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের পক্ষকাল ব্যাপী সহীহ কোরআন প্রশিক্ষণ সম্পন্ন   বরিশাল বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনায় তসলিম উদ্দিন, দাবি জোড়ালো হচ্ছে তৃণমূলে    রাষ্ট্রের মালিক জনগণ; আমরা তাদের সেবক মাত্র: চট্টগ্রামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের মানবন্টন দেখুন   ১৬ মার্চ থেকে সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি শুরু   চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে   আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান