জাতীয় ছুটি ঘোষণা করে মশা নির্মূলের পরামর্শ হাইকোর্টের - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪জাতীয় ছুটি ঘোষণা করে মশা নির্মূলের পরামর্শ হাইকোর্টের - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২৮, ২০১৯ ৩:২২ অপরাহ্ণ
A- A A+ Print

জাতীয় ছুটি ঘোষণা করে মশা নির্মূলের পরামর্শ হাইকোর্টের

অনলাইন নিউজ: ডেঙ্গু নিয়ন্ত্রণ ও এডিস মশার আবাসস্থল ধ্বংসে ঢাকাসহ সারা দেশে ব্যাপকভাবে ওষুধ ছিটানো ও অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত মশা নিধনে মালেশিয়ার উদাহরণ টেনে বলেছেন, প্রয়োজনে স্কুল-কলেজ, অফিস-আদালত ১/২ দিনের জন্য বন্ধ ঘোষণা করে সব শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ ও এডিস মশার আবাসস্থল ধ্বংসে একযোগে অভিযান পরিচালনা করা যেতে পারে।

আজ বুধবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সরকারের সংশ্লিষ্টদের এডিস মশা নিধনে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে এ ব্যাপারে অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ অক্টোবর নির্ধারণ করে দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে কোনো অবহেলা আছে কিনা, অবহেলা থাকলে সেটা কার দায়, মশা নিয়ন্ত্রণে কার কি দায়িত্ব ছিল তা তদন্তে কমিটি গঠন বিষয়ে আপাতত আদেশ দেননি আদালত। তবে আদালত বলেছেন, পরবর্তীতে অবশ্যই তদন্ত কমিটি করা হবে।

আদালতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের(ডিএনসিসি) পক্ষে ছিলেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী মাঈনুল হাসান।

এর আগে গত ২৬ আগস্ট হাইকোর্ট এডিস মশা নিধনে ব্যর্থতার দায় নির্ধারণে তদন্ত কমিটি গঠনে ২৮ আগস্ট আদেশ দেওয়া হবে বলে জানিয়েছিলেন। কিন্তু এদিন রাষ্ট্রপক্ষ ও সিটি করপোরেশনের পক্ষ থেকে বলা হয়, এসময় তদন্ত কমিটি করা হলে মশা নিধনের কার্যক্রম ব্যাহত হবে। তদন্ত কমিটি গঠনের আদেশ প্রদানের বিরোধিতা করলে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেন।

দৈনিক বরিশাল ২৪

জাতীয় ছুটি ঘোষণা করে মশা নির্মূলের পরামর্শ হাইকোর্টের

বুধবার, আগস্ট ২৮, ২০১৯ ৩:২২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জাপা নেতা তাপসের শোক   সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকাল, সারাদেশে শোকের ছায়া   চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার   নোয়াখালী-৫ আসনে ‘সাবেক মানবিক পুলিশ’ শওকত হোসেন স্বতন্ত্র প্রার্থী   ভোলা-১ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানের বিরুদ্ধে লড়বেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ   বরিশাল-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জহির উদ্দিন   বাউফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের হিড়িক   বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হতে নির্বাচন কমিশনে   আকাঙ্ক্ষা ভরা ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন করলেন তারেক রহমান   তারেক রহমানকে নিয়ে পার্থর সেই বক্তব্য ভাইরাল   তীব্র শীত উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত ৩০০ ফিট এলাকা   তারেক রহমানকে বরণ করতে নেতাকর্মীদের নিয়ে ঢাকায় বিএনপি নেত্রী নাসরীন   ইলিয়াসের ফেসবুক পেজ সরিয়ে দিল মেটা   উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সঙ্গে ঐক্য ও নির্বাচন রক্ষার আহ্বান জামায়াতের   রাতে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে থাকবে হাদির মরদেহ   ওসমান হাদির মৃত্যুতে সর্বস্তরে শোকের ছায়া   বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত