টাইগারদের হেড কোচ হলেন ডোমিঙ্গো! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪টাইগারদের হেড কোচ হলেন ডোমিঙ্গো! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৭, ২০১৯ ২:৪২ অপরাহ্ণ
A- A A+ Print

টাইগারদের হেড কোচ হলেন ডোমিঙ্গো!

স্পোর্টস নিউজ: যত সময় গড়িয়েছে, শর্টলিস্ট ততই ‘শর্ট’ হয়েছে। শেষ পর্যন্ত প্রার্থী ছিলেন আসলে দুজন-নিউজিল্যান্ডের মাইক হেসন আর দক্ষিণ আফ্রিকার রাসেল ডোমিঙ্গো। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাসেল ডোমিঙ্গোকেই হেড কোচ হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

আজ (শনিবার) দুপুরে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সেই আনুষ্ঠানিক ঘোষণাই দিলেন। কোচের শর্টলিস্টে থাকাদের মধ্যে কেবল ডোমিঙ্গোই স্বশরীরে ঢাকায় এসে ইন্টারভিউ দিয়েছেন।

বাকিদের মধ্যে মাইক হেসন, মিকি আর্থার, গ্র্যান্ট ফ্লাওয়ার, মাহেলা জয়াবর্ধনের সঙ্গে টেলি কনফারেন্সে কথা হয়েছে। কেউই ঢাকায় আসেননি। শেষ পর্যন্ত সামনে থেকে ইন্টারভিউ দেয়া ডোমিঙ্গোকেই পছন্দ করলো বিসিবি।

গত দশ বছরে বাংলাদেশ দলের হেড কোচদের গড়পড়তা বেতন ছিল ১৭-১৮ থেকে ২৮-৩০ হাজার ডলার। চন্ডিকা হাথুরুসিংহে থেকে সর্বশেষ স্টিভ রোডস ২৫-২৮ হাজার ডলারের মধ্যে বেতন পেতেন।

তবে ভারতের কোচ হতে ইন্টারভিউ দিয়ে আসা মাইক হেসনের চাহিদা ৫০ হাজার ডলারের উপর। যেটা বহন করা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জন্য বলতে গেলে অসম্ভব। অপরদিকে রাসেল ডোমিঙ্গোকে ২৫ হাজার ডলারের আশেপাশে বেতনে চুক্তিবদ্ধ করতে পেরেছে বিসিবি।

২০১১ সালের জুনে দক্ষিণ আফ্রিকার হেড কোচ হিসেবে নিয়োগ পান গ্যারি কারস্টেন। সে সময় সহকারী কোচ হন ডোমিঙ্গো। ২০১২ সালের ডিসেম্বরে কারস্টেনের কাছ থেকে কেবল টি-টোয়েন্টি কোচের দায়িত্ব বুঝে নেন তিনি।

২০১৩ সালের মে মাসে কারস্টেন ঘোষণা দেন জুলাইয়ের শেষের দিকে প্রোটিয়া হেড কোচের দায়িত্ব ছেড়ে দেবেন। তারপরই কারস্টেনের স্থলাভিষিক্ত হন ডোমিঙ্গো

হেড কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর দক্ষিণ আফ্রিকাকে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে তুলেন ডোমিঙ্গো। ২০১৪ সালের সেপ্টেম্বরে তার সঙ্গে চুক্তি আরও দুই বছর বাড়ায় প্রোটিয়ারা। ডোমিঙ্গোর কোচিংয়েই ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে দক্ষিণ আফ্রিকা।

প্রায় চার বছর দায়িত্ব পালনের পর ২০১৭ সালের আগস্টে এসে ডোমিঙ্গোকে সরিয়ে নতুন হেড কোচ হিসেবে ওটিস গিবসনকে নিয়োগ দেয় প্রোটিয়ারা। তবে ডোমিঙ্গোকে ঠিকই নিজেদের কাছে রেখে দেয় তারা, দেয় দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের দায়িত্ব। সেখান থেকেই এবার বাংলাদেশ শিবিরে যোগ দিলেন অভিজ্ঞ এই কোচ।

দৈনিক বরিশাল ২৪

টাইগারদের হেড কোচ হলেন ডোমিঙ্গো!

শনিবার, আগস্ট ১৭, ২০১৯ ২:৪২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বাবুগঞ্জে সাংবাদিক উজ্জল-এর পিতার ইন্তেকাল   বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন   দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান   ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও   ভূমিকম্পে ৩ জেলায় নিহত ৭   প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ   ২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়   ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ   ‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি   শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন   ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরে বিএনপির লিফলেট বিতরণ   কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন   পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা   এনসিপির কেন্দ্রীয় নেতা রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি   নারীদের সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বাবুগঞ্জে বিএনপির উঠান বৈঠক   চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ