ডিসি হামিদুলকে মেহমান পেয়ে কেঁদে ফেললেন রাজশাহীর ভানু বেওয়া - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ডিসি হামিদুলকে মেহমান পেয়ে কেঁদে ফেললেন রাজশাহীর ভানু বেওয়া - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২১, ২০১৯ ৩:১১ অপরাহ্ণ
A- A A+ Print

ডিসি হামিদুলকে মেহমান পেয়ে কেঁদে ফেললেন রাজশাহীর ভানু বেওয়া

৪১

অনলাইন নিউজ: বিধবা ভানু বেওয়া (৭৩) মেয়েকে নিয়ে কোনো রকমে বাস করতেন একটি কুঁড়েঘরে। অন্যের কাছে হাত পেতে যা রোজগার হয়, তাই দিয়ে কোনো রকমে চলেন। এই ভানু বেওয়া পাকা বাড়ি পেয়েছেন।

গতকাল মঙ্গলবার তাঁর সেই বাড়িতে মেহমান হয়ে এসেছিলেন রাজশাহীর জেলা প্রশাসক। ক্ষণিকের জন্য তাঁকে পেয়ে কেঁদে ফেলেন ভানু বেওয়া।

উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাগমারা পূর্ব পাড়া গ্রামের বাসিন্দা ভানু বেওয়া কয়েক যুগ আগে বিধবা হন। এরপর মেয়েকে নিয়ে স্বামীর রেখে যাওয়া একখণ্ড জমিতে খড়ের তৈরি ঘরে কোনোরকম বসবাস করে আসছিলেন তিনি।

এলাকার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে তাঁদের জীবন চলে। সম্প্রতি ভানু বেওয়া ও তাঁর মেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে কয়েক দফা সহযোগিতার জন্য যান। একপর্যায়ে গৃহনির্মাণ প্রকল্পের আওতায় ভানু বেওয়াকে একটি পাকা ঘর নির্মাণ করে দেওয়ার ব্যবস্থা করা হয়। ঈদের আগের দিন ১১ আগস্ট থেকে ভানু বেওয়া প্রায় দুই লাখ টাকায় নির্মিত নতুন বাড়িতে বসবাস শুরু করেন।

গতকাল সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর জেলা প্রশাসক মো. হামিদুল হক ও বাগমারার ইউএনও জাকিউল ইসলাম ভানু বেওয়ার বাড়িতে যান। তাঁদের সঙ্গে পুলিশসহ প্রশাসনের কয়েকজন কর্মকর্তাও ছিলেন। এই প্রতিনিধিও কৌতূহলবশত সেখানে যান।

বাড়িতে পুলিশসহ প্রশাসনের লোকজন দেখে চমকে ওঠেন ভানু বেওয়া। জেলা প্রশাসক নিজের পরিচয় দেওয়ার পর ভয় কেটে যায় তাঁর। আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন তিনি।

একপর্যায়ে জেলা প্রশাসকের কাছে ছুটে এসে জড়িয়ে ধরেন তিনি। জেলা প্রশাসকও বৃদ্ধাকে জড়িয়ে ধরেন।

জেলা প্রশাসক মো. হামিদুল হক বলেন, ‘এ রকম অসহায় মানুষজনের পাশে যেতে পেরে ভালো লাগছে। বৃদ্ধা ভানুর মতো অন্যরাও পাকা ঘর পাবেন।’ ভানু বেওয়াকে অন্যান্য সহায়তা দেওয়ার জন্যও উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।

দৈনিক বরিশাল ২৪

ডিসি হামিদুলকে মেহমান পেয়ে কেঁদে ফেললেন রাজশাহীর ভানু বেওয়া

বুধবার, আগস্ট ২১, ২০১৯ ৩:১১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’