ঢাকায় চিকিৎসকের উপর হামলা, প্রতিবাদে বরিশালে মানববন্ধন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ঢাকায় চিকিৎসকের উপর হামলা, প্রতিবাদে বরিশালে মানববন্ধন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২৪, ২০১৯ ৩:১৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

ঢাকায় চিকিৎসকের উপর হামলা, প্রতিবাদে বরিশালে মানববন্ধন

মো: শহিদুল ইসলাম: ঢাকায় চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে বরিশালের চিকিৎসকরা।

মঙ্গলবার বেলা ১২ টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের সকল শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ।

বরিশাল সেবাচিম হাসপাতালের ৪২ তম ব্যাচের ছাত্র ও হাসপাতালের বঙ্গবন্ধু ইন্টানী ডাক্তার এসোসিয়েশনের সাবেক সভাপতি ডাঃ নাসিম উদ্দিনের উপর হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গত ১৩ জুলাই রাজধানীর স্কয়ার হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত অবস্থায় ডাঃ নাসিম উদ্দিন রোগীর স্বজন পুলিশ কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তার শ্যালক পরিচয়ধারী কর্তৃক হামলার শিকার হন তিনি।

এরই প্রতিবাদে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জরুরী বিভাগে কর্তব্যরত একজন চিকিৎসক এর উপর এধরনের জঘন্য ও বর্বরোচিত হামলা অত্যন্ত দুঃখজনক।

দ্রুত দোষীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবী জানান এখানকার শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীবৃন্দ।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন’র সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভার বক্তব্য রাখেন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ ইমরুল কায়েস, শেবাচিম হাসপাতালের আউটডোর ডক্টরস্ এসোসিয়েশনের সভাপতি ডাঃ সৌরভ সুতার, সাধারণ সম্পাদক ডাঃ নূরুন্নবী তুহিন, ডাঃ শিরিন সাবিহা তন্নি, ডাঃ মেহেদী হাসান বিপ্লব, ডাঃ আসিক দত্ত, ডাঃ অনুপ সরকার, ডাঃ ফোরকান আহম্মেদ, ডাঃ আবদুল্লাহ আল মামুন, ইব্রাহিম মাঝি, সজল পান্ডে প্রমুখ।

দৈনিক বরিশাল ২৪

ঢাকায় চিকিৎসকের উপর হামলা, প্রতিবাদে বরিশালে মানববন্ধন

বুধবার, জুলাই ২৪, ২০১৯ ৩:১৭ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বাবুগঞ্জে সাংবাদিক উজ্জল-এর পিতার ইন্তেকাল   বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন   দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান   ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও   ভূমিকম্পে ৩ জেলায় নিহত ৭   প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ   ২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়   ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ   ‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি   শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন   ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরে বিএনপির লিফলেট বিতরণ   কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন   পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা   এনসিপির কেন্দ্রীয় নেতা রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি   নারীদের সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বাবুগঞ্জে বিএনপির উঠান বৈঠক   চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ