ঢাকায় দোকানে বসে স্ত্রীকে নিয়ে সন্দেশ খেলেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ঢাকায় দোকানে বসে স্ত্রীকে নিয়ে সন্দেশ খেলেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০২, ২০১৯ ৫:২৮ অপরাহ্ণ
A- A A+ Print

ঢাকায় দোকানে বসে স্ত্রীকে নিয়ে সন্দেশ খেলেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার

অনলাইন নিউজ: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এবার স্ত্রীকে নিয়ে দোকানে বসে সন্দেশ খেয়েছেন। সন্দেশ খেয়ে যাওয়ার সময় কিনে নেন আরও ৩০ কেজি।

শুক্রবার (২ আগস্ট) সকাল ৭টার দিকে গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের কোর্ট এলাকায় অবস্থিত দত্ত মিষ্টান্ন ভাণ্ডারে হাজির হন রবার্ট মিলার দম্পতি। দোকানটির টেবিলে বসেন মিলার। পাশে স্ত্রী মিচেল এডিলমেন।

বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ সার্কিট হাউজে স্ত্রীসহ নৈশভোজে অংশ নেন সেখানে অন্য খাবারের সঙ্গে পরিবেশন করা হয় সন্দেশ। বেশ তৃপ্তি পান তাঁরা সন্দেশ খেয়ে। জানতে পারেন মিষ্টিটি আনা হয়েছে শহরের দত্ত মিষ্টান্ন ভাণ্ডার থেকে।

দোকান মালিক বাবলু দত্ত বলেন, হঠাৎ করেই এই বিদেশিরা আমার দোকানে আসেন। দোকানে ঢুকে সন্দেশ মিষ্টিটি চান। পরে নিজেরাই টেবিলে বসে পড়েন এবং সন্দেশ খান। পরে আমার অনুরোধে রাজভোগ রসগোল্লাও খান। মিষ্টি খেয়ে তাঁরা খুব খুশি হয়েছেন এবং মিষ্টি ভালো বলেও মন্তব্য করেছেন। এ সময় তাঁর নিরপত্তার কাজে নিয়োজিত সবাইকে মিষ্টি খাওয়ান ও ৩০ কেজি সন্দেশ কিনে নেন।’

বাবলু দত্ত আরও বলেন, গত বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ সার্কিট হাউজে মার্কিন রাষ্ট্রদূত নৈশভোজে আমার দোকানের সন্দেশ খান। মিষ্টি খেয়ে তাঁর ভালো লাগে। তাই তিনি নিজেই দোকান দেখতে আসেন। তিনি যে কাজটি করেছেন সেটা আমার জন্য বিরাট ব্যাপার। ওনার মতো একজন ব্যক্তি আমার দোকানের টেবিলে মিষ্টি খেয়েছেন- এটা ভাগ্যেরও ব্যাপার। এই ঘটনায় আমি অনেক অনেক খুশি।

উল্লেখ্য, এর আগে পুরান ঢাকার নাজিরাবাজারের বিখ্যাত হাজীর বিরিয়ানির স্বাদ নেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

সুত্র:পূর্বপশ্চিমবিডি

দৈনিক বরিশাল ২৪

ঢাকায় দোকানে বসে স্ত্রীকে নিয়ে সন্দেশ খেলেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার

শুক্রবার, আগস্ট ২, ২০১৯ ৫:২৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বাবুগঞ্জে সাংবাদিক উজ্জল-এর পিতার ইন্তেকাল   বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন   দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান   ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও   ভূমিকম্পে ৩ জেলায় নিহত ৭   প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ   ২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়   ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ   ‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি   শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন   ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরে বিএনপির লিফলেট বিতরণ   কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন   পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা   এনসিপির কেন্দ্রীয় নেতা রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি   নারীদের সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বাবুগঞ্জে বিএনপির উঠান বৈঠক   চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ