ঢাকায় স্বর্ণ চুরি মামলার আসামী চরফ্যাশনে গ্রেপ্তার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ঢাকায় স্বর্ণ চুরি মামলার আসামী চরফ্যাশনে গ্রেপ্তার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২৬, ২০১৯ ৫:৫৮ অপরাহ্ণ
A- A A+ Print

ঢাকায় স্বর্ণ চুরি মামলার আসামী চরফ্যাশনে গ্রেপ্তার

৫৯

সোহেব চৌধুরী, চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে ঢাকার কামরাঙ্গীচরের সোনা চুরি মামলার আসামি আটক হয়েছেন। আব্দুল্লাহপুর ৩নং ওয়ার্ডের মিনু পাটওয়ারি বাড়ির আলমগীর পাটওয়ারির ছেলে মোঃ
আরিফ হোসেন (৩০) কে ২৬ আগস্ট সোমবার সকালে কামরাঙ্গীরচর ও চরফ্যাশন থানা পুলিশ গ্রেপ্তার করেন।

খোঁজ নিয়ে যানা যায় ২৬ আগস্ট রাত ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত কামরাঙ্গীরচর থানার এসআই কামরুল ইসলাম ও চরফ্যাশন থানা পুলিশের নেতৃত্বে আসামি আরিফের চরফ্যাশন পৌর ৮নং ওয়ার্ডের স্বশুরালয় ও আব্দুল্লাহপুরের নিজ বাসভবনে এ অভিযান চালানো হয়।

এসময় আব্দুল্লাহপুরে তার ঘরে থাকা একটি প্লাস্টিকের কৌটা থেকে কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে বলে জানান চরফ্যাশন থানার এক কর্মকর্তা। কামরাঙ্গীরচর থানার এসআই কামরুল ইসলাম স্থানিয় সাংবাদিকদের মুঠো ফোনে জানান, কিছু টাকা ও কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে, আমরা তদন্তের প্রয়োজনে স্বর্ণালঙ্কার ও টাকার সঠিক পরিমানটা বলতে পারবোনা তবে আসামি আরিফের মা বাকি স্বর্ণালঙ্কার নিয়ে ঢাকায় আসতেছেন বলে জানান এ কর্মকর্তা।

কামরাঙ্গীরচর থানার জুয়েলারি ব্যাবসায়ী জসিম উদ্দিনের দায়েরকৃত মামলার দায়িত্বে থাকা এ পুলিশ কর্মকর্তা স্থানিয় সংবাদ কর্মিদের সঠিক তথ্য না দিয়ে তার মুঠো ফোনটি বন্ধ করে ধোয়াসার সৃষ্টি করেছেন বলেও জানান স্থানীয় একাধিক সংবাদকর্মি।

এদিকে আব্দুল্লাহপুরের একই বাড়ির নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশিরা বলেন, ভোররাতের ঐ অভিযানের পর আসামি আরিফকে গ্রেপ্তার করে আমাদের বাড়ির সকলকে ৬টি সোনার বিস্কিট দেখিয়েছেন আভিযান পরিচালনাকারি পুলিশ সদস্যরা।

একাধিক সূত্র বলছে আসামি আরিফের কাছ থেকে ১৬টি সোনার বারের ৬টি উদ্ধার করা হয়েছে। চরফ্যাশন থানা সূত্রে যানা যায়, আসামি আরিফ কামরাঙ্গীরচরে জুয়েলারি ব্যাবসায়ি জসিম উদ্দিনের দোকানের কর্মচারি ছিলেন।

এবিষয়ে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন বলেন, আসামি আরিফকে কামরাঙ্গীরচর থানার এসই কামরুল ইসলাম গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে গেছেন, এবিষয়ে ব্যাবসায়ি জসিম উদ্দিন বাদি হয়ে কামরাঙ্গীরচর থানায় চলতি মাসের ১৯ তারিখে একটি মামলা দায়ের করেন ।

দৈনিক বরিশাল ২৪

ঢাকায় স্বর্ণ চুরি মামলার আসামী চরফ্যাশনে গ্রেপ্তার

সোমবার, আগস্ট ২৬, ২০১৯ ৫:৫৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী